• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

শীতে শিশুর স্বাস্থ্য সুরক্ষায় করনীয়

ঢাকা অফিস
আপডেট: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

মৌসুমি ভাইরাসের সংক্রমণ শিশুদের জন্য নতুন কিছু নয়। বিশেষত শীত এলে সংক্রমণের মাত্রা যেন একটু বেশিই। এজন্য শিশুর স্বাস্থ্য সুরক্ষায় বাড়তি মনোযোগ দিতে হবে। এ ক্ষেত্রে খাদ্যাভ্যাসে বদল আনতে পারলে ঝুঁকি অনেকাংশে কমে। শীতে কিছু ভালো সবজি আছে যা শিশুকে সংক্রমণের হাত থেকে রক্ষা করে। চলুন জেনে নেই সেসব খাবার সম্পর্কে-

আমলকি

আমলকীতে প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট আছে। ফ্লু, সাধারণ সর্দি কিংবা পেটের পীড়ায় আমলকি উপকারি।

মিষ্টি আলু

মিষ্টি আলু ভিটামিন, ফাইবার এবং অন্যান্য প্রয়োজনীয় পুষ্টির সরবরাহকারী। এর স্বাদও ভাল।

সিট্রাস ফল

কমলা, লেবু, জাম্বুরাকে সিট্রাস জাতীয় ফল বলা হয়। এসব ফল দেহের রোগ প্রতিরোধ বাড়াতে সাহায্য করে। তাই শিশুদের জন্য এসব ফল দারুণ উপকারী।

শালগম

শালগমে আছে অ্যাসকরবিক অ্যাসিড, ভিটামিন সি। এসব উপাদান শরীরকে বাইরের রোগ থেকে রক্ষা করে।


এই বিভাগের আরো সংবাদ