• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

করাচিতে শপিংমলে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, হতাহত অনেকে

ঢাকা অফিস
আপডেট: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

পাকিস্তানের করাচির এমএ জিন্নাহ রোডের গুল প্লাজা শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটনাস্থল থেকে অন্তত পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। একই ঘটনায় ২০ জন আহত হয়েছেন। দেশটির সংবাদমাধ্যম ডন রোববার (১৮ জানুয়ারি) এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গতকাল শনিবার রাতে এ আগুন লাগে। রবিবার সকালের হালনাগাদ তথ্য অনুযায়ী, কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও আগুন এখনো পুরোপুরি নেভানো যায়নি। উদ্ধার অভিযান চলছে।

করাচির সিভিল হাসপাতালের ট্রমা সেন্টারের নির্বাহী পরিচালক সাবির মেমন জানান, অগ্নিকাণ্ডে তিনজনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে। হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

আজ সকালে করাচির ডেপুটি ইন্সপেক্টর জেনারেল সৈয়দ আসাদ রেজা পাকিস্তানি দৈনিক ডনকে বলেন, এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে পাঁচ হয়েছে।

নিহত ব্যক্তিদের এ সংখ্যা নিশ্চিত করে উদ্ধারকাজের মুখপাত্র হাসানুল হাসিব খান জানান, আহত হয়েছেন ২০ জন। তিনি বলেন, সকাল পর্যন্ত আগুন প্রায় ৩০ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

ওই শপিংমলে ছোট-বড় মিলিয়ে প্রায় এক হাজার ২০০ দোকান রয়েছে। কাপড়, তৈজসপত্র, ইলেকট্রনিক যন্ত্রাংশ, সুগন্ধি, প্রসাধনীসহ নানা পণ্য কেনাবেচা হয় সেখানে। এসব পণ্যের কারণে আগুনের তীব্রতা বেড়েছে।

হাসানুল হাসিব খান বলেন, সকালেও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর কাজ করছেন। তিনি আরও বলেন, ভবনটি বেশ পুরোনো। আগুনের কারণে যেকোনো সময় ভবনের কাঠামো ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। তাই সতর্কতার সঙ্গে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।


এই বিভাগের আরো সংবাদ