• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

অস্ত্র মামলার আসামি বাবু (৪০)’কে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাব

ঢাকা অফিস
আপডেট: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

র‌্যাব-১০ এর অভিযানে অস্ত্র মামলার এজাহারনামীয় পলাতক আসামি বাবু (৪০)’কে নারায়ণগঞ্জ হতে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। ২০২৫ সালে গত ০৬ নভেম্বর সন্ধ্যায় ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার একটি টহল টিম নিয়মিত ডিউটি পালনকালে একটি সন্দেহভাজন অটোরিক্সাকে থামানোর সংকেত দেয়। এ সময় অটোরিক্সায় থাকা আসামিদ্বয় পালানোর চেষ্টা করলে টহল টিম একটি দেশীয় লোহার তৈরি রিভলবারসহ রাব্বী সরদার (২৬)’কে গ্রেফতার করে। অপর একজন আসামি ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি রাব্বী সরদার জানায় যে, সে রিভলবারটি বাবু নামের এক আসামির কাছ থেকে ভাড়ায় নিয়ে ফেরত দেওয়ার উদ্দেশ্যে তার কাছে যাচ্ছিল। এ ঘটনায় ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় মামলা নং- ১৫, তারিখ- ০৭/১১/২০২৫ খ্রি., ধারা- ১৯-এ অস্ত্র আইন, ১৮৭৮ রুজু হয়। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনায় জড়িত পলাতক আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় রোববার (২৫ জানয়ারি) রাতে র‌্যাব-১০ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং র‌্যাব-১১ এর সহযোগীতায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন নুরবাগ এলাকা থেকে বর্ণিত অস্ত্র মামলার এজাহারনামীয় পলাতক আসামি বাবুু (৪০), পিতা- মৃত খালেক, সাং- কাজলপুুর, থানা- শ্রীনগর, জেলা- মুন্সীগঞ্জ’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি বাবু (৪০) এর বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র মামলাসহ মোট ০২ টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


এই বিভাগের আরো সংবাদ