• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধসে নিহত ৭, এখনও নিখোঁজ ৮৮

ঢাকা অফিস
আপডেট: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে ভয়াবহ ভূমিধসের ঘটনায় সাতজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। একই ঘটনায় অন্তত ৮২ জন নিখোঁজ রয়েছেন। দেশটির দুর্যোগ প্রশমন সংস্থার বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আজ শনিবার।

প্রতিবেদনে বলা হয়েছে, “জাভা প্রদেশে ভারী বৃষ্টিপাত চলছে। স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, পশ্চিম বান্দুং অঞ্চলের একটি গ্রামে ভূমিধসে এই ঘটনা ঘটেছে।”

দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র মুহারি রয়টার্সকে বলেন, “নিখোঁজদের সংখ্যা বেশি, আমরা অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টা আরো জোরদার করার চেষ্টা করছি।”

স্থানীয় সংবাদমাধ্যম কমপাস জানিয়েছে, ইন্দোনেশিয়ার আবহাওয়া সংস্থা শুক্রবার (২৩ জানুয়ারি) থেকে এক সপ্তাহ ধরে পশ্চিম জাভা প্রদেশে ভারী বৃষ্টিপাতসহ চরম আবহাওয়ার সতর্কতা জারি করেছিল।


এই বিভাগের আরো সংবাদ