• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

ময়মনসিংহে বিড়ি চাওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে সোহেল নামের এক যুবক নিহত

ঢাকা অফিস
আপডেট: শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

ময়মনসিংহ সদর উপজেলার কোতোয়ালী মডেল থানাধীন চুরখাই এলাকায় বিড়ি চাওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে সোহেল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে চুরখাই গরুহাটার বাজার সংলগ্ন একটি পান দোকানের সামনে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় চুরখাই গরুহাটার বাজার সংলগ্ন ভুট্টোর পানের দোকানের সামনে বিড়ি চাওয়াকে কেন্দ্র করে সোহেলের সঙ্গে কয়েকজনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ৭-৮ জন যুবক দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সোহেলের ওপর অতর্কিত হামলা চালায়।
তাদের এলোপাথাড়ি মারধর ও লাঠির আঘাতে সোহেল শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় সোহেলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়। নিহত সোহেল চুরখাই এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে।
ওসি জানান, খবর পেয়ে কোতোয়ালী মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ এখন পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।##


এই বিভাগের আরো সংবাদ