• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

প্রশাসনে বড় রদবদল, চার মন্ত্রণালয়ে এক বছরের চুক্তিতে নতুন সচিব

ঢাকা অফিস
আপডেট: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

সরকার প্রশাসনিক কাঠামোয় পরিবর্তন এনে চারটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ দিয়েছে। এক বছরের জন্য চুক্তিভিত্তিক এ নিয়োগ দেওয়া হয়েছে সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী।

মঙ্গলবার, ৩ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে পৃথক চারটি প্রজ্ঞাপন জারি করে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে তারা দায়িত্ব পালন করবেন।

কৃষি মন্ত্রণালয়ের সচিব পদে রফিকুল আই মোহাম্মদ, স্বাস্থ্যসেবা বিভাগে মো. কামরুজ্জামান চৌধুরী, স্থানীয় সরকার বিভাগে মো. শহীদুল হাসান এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে আবদুল খালেককে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে স্পষ্ট করে বলা হয়েছে, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে তাদের এ নিয়োগ কার্যকর হবে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।

এদিকে একই দিনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক এক প্রজ্ঞাপনে তথ্য অধিদপ্তরের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা আশরোফা ইমদাদকে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব পদে নিয়োগ দেওয়ার কথাও জানানো হয়েছে।

সাম্প্রতিক সময়ে প্রশাসনে চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে আলোচনা চলছিল। এর আগে একাধিক সচিবের চুক্তি বাতিলের ঘটনাও ঘটে। এমন প্রেক্ষাপটে চার মন্ত্রণালয়ে নতুন নিয়োগ প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আনবে বলে সংশ্লিষ্ট মহলে ধারণা করা হচ্ছে।


এই বিভাগের আরো সংবাদ