• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

ডার্ক সার্কেল দূর করবে কফি

ঢাকা অফিস
আপডেট: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

এক মগ ধোঁয়া ওঠা কফির সাথে যদি দিনটি শুরু করা যায়, তাহলে কিন্তু মনটাও বেশ সজিব অনুভূত হয়। তবে, জানা আছে কি? কেবল মন সতেজ করতে নয়, ত্বক সজিব করতেও কফি অতুলনীয়। বিশেষজ্ঞরা বলছে, অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর কফি ত্বকের যত্নে অনন্য। ফ্রি র্যাডিক্যালের বিরুদ্ধে লড়াই করে ত্বক ভালো রাখে কফি। কফি গ্রাউন্ড থেকে মাস্ক, স্ক্রাব বা পেস্ট তৈরি করে ত্বকে লাগাতে পারেন। ডার্ক সার্কেল দূর করতে দারুণ কার্যকর কফি। যদিও পর্যাপ্ত ঘুম, মানসিক চাপহীন জীবনযাপন ও সুষম খাবার খাওয়া জরুরি চোখের নিচের কালো দাগ প্রতিরোধে। পাশাপাশি ব্যবহার করতে পারেন কফির প্যাক। জেনে নিন কফি ব্যবহারের ৫ উপায় সম্পর্কে। কফি ও অলিভ অয়েল একসঙ্গে মিশিয়ে নিন। মিশ্রণটি চোখের নিচে লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। কফিতে থাকা ক্যাফেইন রক্ত সঞ্চালন বাড়ায় ও অলিভ অয়েল ত্বক ময়েশ্চারাইজড রাখে। কফির সঙ্গে প্রয়োজন মতো মধু মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। এই পেস্ট চোখের নিচে লাগিয়ে রাখুন। ১৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন ত্বক। ২ চা চামচ কফির সঙ্গে ১ চা চামচ নারকেল তেল মিশিয়ে চোখের নিচে লাগান। ১০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। কাঁচা দুধের সঙ্গে কফি মিশিয়ে প্যাক বানিয়ে নিন। ২০ মিনিট চোখের নিচে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন ঠান্ডা পানি দিয়ে। দুধে ক্যালসিয়াম, এএইচএ এবং বি ভিটামিন রয়েছে যা ত্বকের কোষগুলোকে ময়শ্চারাইজ করে এবং পুষ্টি জোগাতে সাহায্য করে। পাশাপাশি দূর করে কালচে দাগ। দাগ দূর করতে দারুণ কার্যকর অ্যালোভেরা জেল ও কফির প্যাক। সমপরিমাণ মিশিয়ে নিন এই দুই উপাদান। চোখের নিচের অংশে কিছুক্ষণ লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।


এই বিভাগের আরো সংবাদ