• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে লড়াই করে হারলো বাংলাদেশ

ঢাকা অফিস
আপডেট: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

প্রথমার্ধের শেষ দুই মিনিটে ২ গোল হজমের পর আশঙ্কা করা হয়েছিল, বড় ব্যবধানের হারে এশিয়ান কাপে অভিষেক হতে পারে বাংলাদেশের মেয়েদের। তবে সেটা হয়নি। বাংলাদেশ লড়াই করেছে ৯ বারের চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে। দ্বিতীয়ার্ধে কোনো গোল করতে পারনি এই এই টুর্নামেন্টের সবচেয়ে বড় ফেবারিট চীন। বাংলাদেশের মেয়েদের এশিয়ান কাপে অভিষেক হয়েছে ২-০ গোলের হারে। অস্ট্রেলিয়ার সিডনির ওয়েস্টার্ন স্টেডিয়ামে এশিয়ান কাপ খেলতে নেমে নারী ফুটবলে নতুন ইতিহাস রচিত হয়েছে বাংলাদেশের। প্রতিপক্ষ চীনের বিপক্ষে বাংলাদেশের মেয়েরা লড়াই করে হেরেছে। এশিয়ান সেরা মঞ্চে বাংলাদেশের মেয়েরা অভিষেক ম্যাচে হারলেও সবার মন জয় করেছে। এ ম্যাচে বাংলাদেশ গোলও করতে পারতো। প্রথমার্ধে ঋতুপর্ণার একটি শট ক্রসবার উঁচিয়ে বাইরে গেছে। তবে শেষ দুই মিনিটে বাংলাদেশের রক্ষণ ভেঙে চীনের মেয়েরা দুটি গোল আদায় করে নেয় এবং ওই গোল ধরে রেখে জয় দিয়ে মিশন শুরু করে বর্তমান চ্যাম্পিয়নরা। ২৪ মিনিটে চীনের ওয়াং শুয়াং বাংলাদেশের জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোল বাতিল হয়। তখন মনে হয়েছিল বাংলাদেশ হয়তো প্রথমার্ধে শক্তিশালী চীনকে আটকে রাখতে পারবে। তবে প্রথমার্ধের শেষ দুই মিনিটে দুই গোল খেয়ে বাংলাদেশ পিছিয়ে গেছে। ৪৪ মিনিটে সেই ওয়াং শুয়াং বক্সের বাইরে থেকে শট করে গোল করে। ইনজুরি সময়ে দ্বিতীয় গোল করেছেন ঝাং রুই। বিরতির বাঁশির ঠিক আহে ঝাং রুইয়ের শট ক্রসবারের ওপর দিয়ে না গেলে ব্যবধান বাড়িয়েই বিরতিতে যেতে পারতো চীনের মেয়েরা। দ্বিতীয়ার্ধে বাংলাদেশের খেলা ছিল নিখুঁত। চীনের মতো দলকে আটকে রাখতে যেভাবে ডিফেন্স করার সেভাবেই করেছেন আফঈদা, শামসুন্নাহাররা। আক্রমণভাগের গতি একটু বেড়েছিল তহুরা খাতুন মাঠে নামার পর। তবে গোলের সুযোগ সেভাবে বাংলাদেশ তৈরি করতে পারেনি। এ ম্যাচে অভিষেক হয়েছে সুইডেন প্রবাসী অনিকা রানিয়া সিদ্দিকীর। মাৎসুশিমা সুমাইয়ার পর আনিকা হলেন দ্বিতীয় প্রবাসী ফুটবলার যার অভিষেক হলো বাংলাদেশের লাল-সবুজ জার্সিতে।


এই বিভাগের আরো সংবাদ