• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

যুক্তরাষ্ট্রকে আলোচনার মাধ্যমে সংঘাত সমাধানের আহ্বান বাংলাদেশের

ঢাকা অফিস
আপডেট: বুধবার, ৪ মার্চ, ২০২৬

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলাকে কেন্দ্র করে বড় ধরনের সংঘাতে রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতে যত দ্রুত সম্ভব কূটনৈতিকভাবে আলোচনার মাধ্যমে ইরান সংকট সমাধানে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ। 

গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে আজ বুধবার বিকেলে এমনটা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

এর আগে সকালে দ্বিপক্ষীয় এক বৈঠকে যুক্তরাষ্ট্রকে এই আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। বিকেলে এ নিয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে ড. খলিলুর রহমান বলেন, যুদ্ধ বন্ধ এখন শুধু যুক্তরাষ্ট্রের হাতে নেই, এমনকি দেশটির একার সিদ্ধান্তও না। তবে বাংলাদেশের মতো দেশের জন্য এই যুদ্ধের যে অর্থনৈতিক প্রতিক্রিয়া হবে, তা বহন করা অসম্ভব।

এদিন গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিষয়টিও উঠে আসে। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনের আগে হুট করে বাণিজ্যচুক্তি করা হয়েছে এ কথাটি সঠিক নয়। বরং, মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় বিএনপি ও জামায়াত এই দুই দলকে সঙ্গে নিয়েও আলোচনা করা হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী জানান, বৈঠকে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর বাংলাদেশে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় বেশ অবাক হওয়ার কথা জানিয়েছেন।


এই বিভাগের আরো সংবাদ