প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে নিজ কক্ষের অর্ধেক লাইট ও এসির ব্যবহার কমিয়ে দিয়েছেন। পাশাপাশি সকল মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সকালে প্রধানমন্ত্রী অফিসে গিয়ে নিজের কক্ষের ৫০ শতাংশ লাইটের সুইচ অফ করে দেন এবং এসির তাপমাত্রা ২৫ দশমিক ১ মাত্রায় নিয়ে আসেন। এসির এই মাত্রায় বিদ্যুৎ খরচ কম হয়।
অতিরিক্ত প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ কক্ষে প্রবেশ করেও কক্ষের অর্ধেক লাইট বন্ধ করে দিতে এবং এসির তাপমাত্রা কমিয়ে দেওয়ার নির্দেশ দেন।
সচিবালয়ের ১ নং ভবনটি প্রধানমন্ত্রীর দফতর। এই দফতরে মন্ত্রিপরিষদ বিভাগসহ প্রধানমন্ত্রীর অধিনস্থ বিভিন্ন বিভাগ রয়েছেন।