• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

ঢাকা অফিস
আপডেট: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

মধ্যপ্রাচ্যে চলমান ভয়াবহ উত্তেজনার মধ্যেই এবার আরেকটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি তুলেছে ইরান।

বৃহস্পতিবার (৫ মার্চ) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ডস (আইআরজিসি) দেশের দক্ষিণ-পশ্চিম সীমান্তের কাছে একটি মার্কিন এফ-১৫ই যুদ্ধবিমান ধ্বংস করেছে। তবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের এই দাবিকে পুরোপুরি নাকচ করে দিয়ে একে ‘ভিত্তিহীন গুজব’ হিসেবে আখ্যায়িত করেছে।

আইআরজিসি’র পক্ষ থেকে জানানো হয়, দুই আসনের এই অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমানটিকে সফলভাবে ‘টার্গেট’ করা হয়েছিল এবং এটি ধ্বংস হয়ে মাটিতে পড়ে গেছে। তবে ঘটনাটি ঠিক কখন এবং কোন পরিস্থিতিতে সংঘটিত হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেয়নি তেহরান।

ইরানের পক্ষ থেকে এমন দাবি আসার পরপরই যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি পোস্ট দিয়ে তাদের অবস্থান পরিষ্কার করেছে। সেন্টকম জানিয়েছে, বুধবার সকালে ইরানে একটি এফ-১৫ই যুদ্ধবিমান ধ্বংস হয়েছে বলে সামাজিক মাধ্যমে যে তথ্য প্রচারিত হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন । মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনও জানিয়েছে, তাদের কোনো যুদ্ধবিমান নিখোঁজ হওয়ার বা ধ্বংস হওয়ার খবর তাদের কাছে নেই।

উল্লেখ্য, পারমাণবিক কর্মসূচি বিষয়ক আলোচনা ভেস্তে যাওয়ার পর গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের ওপর একযোগে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই হামলায় মারা যান দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। এর জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে পাল্টা হামলা শুরু করে ইরান।


এই বিভাগের আরো সংবাদ