• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

যুদ্ধ ও নজরদারির মধ্যেও ইরান থেকে কীভাবে খবর পাঠান সাংবাদিকরা?

ঢাকা অফিস
আপডেট: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের রাজধানী তেহরানে যেসব অবকাঠামোর ক্ষতি হয়েছে, তার মধ্যে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি) কমপ্লেক্সও রয়েছে। স্থাপনাটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

দোসরা মার্চ, সোমবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ইরানের জনগণকে সতর্ক করেছিল, যাতে তারা তেহরানের এভিন এলাকা এবং তার আশপাশের অঞ্চল এড়িয়ে চলে। ওই অঞ্চলেই মূলত রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি অবস্থিত।

ওই সতর্কবার্তা দেওয়ার সময় যারা ইতোমধ্যে এভিন ও তার আশেপাশের এলাকায় অবস্থান করছিলেন, তাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে অবস্থান নেওয়ার জন্য এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত খোলা জায়গা এড়িয়ে চলার নির্দেশনা দিয়েছিলো ইসরায়েলি বাহিনী। শুধু আইআরআইবি না, ওই এলাকায় রয়েছে কুখ্যাত এভিন কারাগার।

গত বছর ইসরায়েলি হামলায় সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং ওই হামলায় তখন কারাগারটিতে কমপক্ষে ৮০ জন নিহত হন। নিহতদের মধ্যে কেউ ছিলেন কারাগারের কর্মী, কেউ আবার বন্দি এবং ওই তালিকায় ছিলেন বন্দিদের সঙ্গে দেখা করতে আসা পরিবারের সদস্যরাও।

এভিন কারাগার কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি।

ছবির ক্যাপশান,গত বছর ইসরায়েলের হামলায় তেহরানের এভিন কারাগারের ছয়টি জায়গায় আঘাতের চিহ্ন খুঁজে পেয়েছে বিবিসি নিউজ পার্সিয়ান

বহু রাজনৈতিক বন্দি ও গ্রেফতার হওয়া মানবাধিকারকর্মীদের সঙ্গে বর্তমানে সেখানে একজন বিদেশি সাংবাদিকও আছেন বলে মনে করা হয়। যে ক’জন বিদেশি সাংবাদিক গত মাসে বিক্ষোভ দমনের সময়ও ইরান থেকে রিপোর্ট করছিলেন, তিনি ছিলেন তাদের মাঝে অন্যতম।

প্রাগভিত্তিক ফার্সি ভাষার সংবাদমাধ্যম রেডিও ফারদা দুইটি সূত্রের বরাত দয়ে জানিয়েছে, জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে’র তেহরান ব্যুরো প্রধান শিনোসুকে কাওয়াশিমাকে গত ২০শে জানুয়ারি গ্রেফতারের পর এভিন কারাগারে স্থানান্তর করা হয়েছে।


এই বিভাগের আরো সংবাদ