• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

উপসাগরীয় দেশের জ্বালানি রপ্তানি বন্ধ হয়ে যেতে পারে, কাতারের হুঁশিয়ারি

ঢাকা অফিস
আপডেট: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

তারের জ্বালানিমন্ত্রী সাদ আল-কাবি বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত থাকলে উপসাগরীয় অঞ্চল থেকে রপ্তানি ‘কয়েক সপ্তাহের মধ্যে’ বন্ধ হয়ে যেতে পারে, যা বিশ্বব্যাপী জ্বালানি বাজারকে অস্থিরতার দিকে ঠেলে দেবে।

আজ শুক্রবার (৬ মার্চ) প্রকাশিত এক সাক্ষাৎকারে সাদ আল-কাবি দ্য ফিনান্সিয়াল টাইমসকে (এফটি) বলেন, যদি যুদ্ধ কয়েক সপ্তাহ ধরে চলতে থাকে, তাহলে বিশ্বজুড়ে জিডিপি প্রবৃদ্ধি প্রভাবিত হবে। সবার জ্বালানির দাম আরও বাড়বে। কিছু পণ্যের ঘাটতি দেখা দেবে এবং কারখানাগুলোর উৎপাদন ব্যাহত হবে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান ইসরায়েল এবং তার উপসাগরীয় প্রতিবেশীদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো শুরু করে। এতে গত সোমবার কাতার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন বন্ধ করে দিয়েছে।

ইরান জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে হামলা করেছে, যার ফলে গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে এবং বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। কাতার বিশ্বব্যাপী প্রায় ২০ শতাংশ এলএনজি সরবরাহ করে এবং এশীয় ও ইউরোপীয় বাজারে পণ্যের চাহিদার ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাক্ষাৎকারে কাতারের জ্বালানিমন্ত্রী সাদ আল-কাবি বলেন, যুদ্ধ অবিলম্বে শেষ হলেও কাতারের সরবরাহ স্বাভাবিক হতে সপ্তাহ থেকে মাস পর্যন্ত সময় লেগে যাবে।

ব্রাসেলস ইনস্টিটিউট ফর জিওপলিটিক্সের এনার্জি ফেলো থিজস ভ্যান ডি গ্রাফ বলেন, যুদ্ধের কারণে কৌশলগত উপসাগরীয় জলপথ হরমুজ প্রণালী দিয়ে ট্যাঙ্কার চলাচল নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে। উপসাগরীয় অঞ্চলের উৎপাদক দেশগুলোর যারা এই রপ্তানি রুটের ওপর নির্ভর করে, তাদেরকে উৎপাদন বন্ধ করতে হবে। যেমন ইরাক ইতোমধ্যেই দুই বা তিনটি প্রধান তেলক্ষেত্রে উৎপাদন বন্ধ করেছে। এর দীর্ঘমেয়াদী ও নেতিবাচক প্রভাব পড়তে পারে, কারণ লাইটের সুইচের মতো তেলের কূপ চালু ও বন্ধ করা হয় না।


এই বিভাগের আরো সংবাদ