যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিভিন্ন ঘাঁটিতে আবারও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এ তথ্য জানিয়েছে আইআরজিসি। তারা জানায়, তাদের সামরিক অভিযান ‘ট্রু প্রমিস’-এর অংশ হিসাবে নতুন হামলার স্তর বা “ওয়েভ” চালু করেছে। আইআরজিসি বিভিন্ন জায়গায় আবারও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করেছে।
এর আগে গত সপ্তাহে ইরান থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে, যা যুদ্ধের এক বড় ধাপ হিসেবে দেখা হচ্ছে ।
ইসরায়েলি সামরিক সূত্র জানিয়েছে, ইরান থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র লক্ষ্যভিত্তিক হামলা হিসেবে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়েছে এবং দেশজুড়ে সতর্কবার্তা এবং আশ্রয় নেওয়ার নির্দেশ জারি রয়েছে।
সূত্র: আল জাজিরা