• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

ইফতারে প্রশান্তি দেবে পুষ্টিকর মাঠা

ঢাকা অফিস
আপডেট: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

বাঙালির ইফতারের অন্যতম উপাদান হচ্ছে বিভিন্ন ধরনের পানীয়। প্রতি বছর রোজ এলেই বাজারে প্রচলিত পানীয় বা শরবতের কদর বেড়ে যায় কয়েকগুণ। আর মৌসুমটা যদি হয় কাঠ ফাটা রোদের-তাহলে তো কথাই নেই। প্রচলিত নানা ধরনের পানীয়র মধ্যে গরমে তৃষ্ণার্ত রোজাদারদের প্রাণ জুড়ানোর অন্যতম জনপ্রিয় একটি পানীয় ‘মাঠা’। গ্রাম থেকে শহরের ইফতারের বাজারে খুঁজলেই হাতের কাছে পাওয়া যায় মাঠা। বাসায় তৈরি করা যায় জনপ্রিয় এই দুগ্ধজাত পানীয়। মাঠায় প্রচুর পরিমাণে পটশিয়াম ও ভিটামিন ‘বি’ থাকে। একাধিক মিনারেলস ও অ্যান্টিঅক্সিড্যান্স সমৃদ্ধ মাঠা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। এছাড়া ঘুমও ভালো হয়। মাঠা কীভাবে বানাবেন, কী কী লাগবে তা দেখে নিন এখানে-

মাঠা বানাতে যা লাগবে

টক দই ও চিনি (পরিমাণমতো), লবণ (স্বাদমতো), পেস্তা বা কাজু বাদাম বাটা, লেবুর রস ও বরফ কুচি ।

বাসায় যেভাবে তৈরি করবেন

টক দই কিছুটা পানি দিয়ে একটু পাতলা করে নিন। এবার ডাল ঘুটনি দিয়ে বেশ ভালো মতো ঘুটতে হবে। কিছুক্ষণ পর দেখবেন ওপরে ক্রিম ভেসে উঠবে, সেগুলো তুলে ফেলুন। এবার ওই ক্রিম তোলা টক দইতে বাকি পানি, চিনি, লবণ, বাদাম বাটা, লেবুর রস মিশিয়ে নিয়ে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন মাঠা।


এই বিভাগের আরো সংবাদ