• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

এবার কুয়েতে আঘাত হানলো ইরানি ক্ষেপণাস্ত্র, মুহূর্তে ধসে পড়লো মার্কিন ঘাঁটি

ঢাকা অফিস
আপডেট: রবিবার, ৮ মার্চ, ২০২৬

সংযুক্ত আরব আমিরাতের পর এবার কুয়েতের একটি সামরিক ঘাঁটিতে বড় ধরনের আক্রমণ চালানোর দাবি করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, কুয়েতের আল-আদিরি বিমানঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তারা সফলভাবে আঘাত হেনেছে।

আজ রোববার (৮ মার্চ) ইরানের সংবাদমাধ্যম ফারস নিউজ এজেন্সির প্রতিবেদনের বরাতে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

আইআরজিসির দাবি অনুযায়ী, হামলায় ঘাঁটির ভেতরে থাকা মার্কিন হেলিকপ্টার মেরামত কেন্দ্র, বড় জ্বালানি ট্যাংক এবং গুরুত্বপূর্ণ কমান্ড সেন্টার সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ইরানের পক্ষ থেকে এই অভিযানকে অত্যন্ত সফল বলে উল্লেখ করা হয়েছে।

এর আগে কুয়েতের সেনাবাহিনী জানিয়েছিল, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার উপস্থিতি শনাক্ত করে এবং তা প্রতিহত করার চেষ্টা চালায়। তবে এ হামলায় প্রকৃত ক্ষয়ক্ষতি কতটা হয়েছে সে বিষয়ে প্রতিবেদন লেখা পর্যন্ত কুয়েত কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত কোনও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ফারস নিউজের প্রতিবেদনে আরও বলা হয়েছে, হামলার পর বিমানঘাঁটিতে বড় ধরনের অগ্নিকাণ্ড দেখা দেয়। সেখান থেকে এখনও ঘন কালো ধোঁয়া আকাশে উড়তে দেখা যাচ্ছে, যা দূর থেকেও স্পষ্টভাবে দৃশ্যমান।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে কুয়েতের এই সামরিক ঘাঁটিতে হামলার ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর হামলা শুরু করে। এর জবাবে তৎক্ষণাৎ পাল্টা হামলা শুরু করে ইরান। এর পর থেকে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে ইরানি বাহিনী।


এই বিভাগের আরো সংবাদ