• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

‘আওয়ামী লীগ বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল’, সংসদে রাষ্ট্রপতি

ঢাকা অফিস
আপডেট: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

রাজনৈতিক অস্থিরতার পর নতুন গণতান্ত্রিক যাত্রার প্রেক্ষাপটে জাতীয় সংসদে দেওয়া ভাষণে সাবেক আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেছেন, তৎকালীন আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল। একই সঙ্গে বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগ, অর্থনৈতিক অবস্থা এবং আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি।

বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি এসব মন্তব্য করেন। সংসদের রেওয়াজ অনুযায়ী বিকাল ৩টা ৩৫ মিনিটে স্পিকার মেজর হাফিজ উদ্দিন রাষ্ট্রপতির ভাষণের প্রস্তাব করেন। এরপর রাষ্ট্রপতি সংসদে প্রবেশ করেন এবং স্পিকারের অনুরোধে বিকাল ৩টা ৪১ মিনিটে তার বক্তব্য শুরু করেন।

রাষ্ট্রপতি বলেন, “আজ এক ঐতিহাসিক দিন। দীর্ঘ দেড় যুগের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে।” তিনি জুলাই গণঅভ্যুত্থান এবং জুলাই শহীদদের স্মরণে নেওয়া অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পদক্ষেপও তুলে ধরেন।

ভাষণে তিনি বর্তমান সরকারের কিছু সামাজিক ও অর্থনৈতিক উদ্যোগের কথাও উল্লেখ করেন। রাষ্ট্রপতি বলেন, সরকার ফ্যামিলি কার্ড চালু করেছে, যা নারী ক্ষমতায়নের প্রতীক হিসেবে কাজ করছে। একই সঙ্গে জনগণের কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নের কথাও তুলে ধরেন তিনি।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, “আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল।” তার ভাষণে দেশের অর্থনৈতিক পরিস্থিতি, মূল্যস্ফীতি এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ সম্পর্কেও তথ্য তুলে ধরা হয়। কৃষি ও অর্থনীতিতে জনকল্যাণমূলক পদক্ষেপ নেওয়ার বিষয়ে বর্তমান সরকারের প্রতি আশাবাদও ব্যক্ত করেন তিনি।

এ সময় বিরোধী দল রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদ জানিয়ে সংসদ থেকে ওয়াক আউট করে। বিরোধী দলের অনুপস্থিতিতেই রাষ্ট্রপতির ভাষণ চলতে থাকে।

ভাষণে রাষ্ট্রপতি আন্তর্জাতিক পরিস্থিতির কথাও উল্লেখ করেন। বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব নিয়ে উদ্বেগের কথা জানান তিনি।


এই বিভাগের আরো সংবাদ