• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

ঢাকা অফিস
আপডেট: শনিবার, ১৪ মার্চ, ২০২৬

আবারও উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এবার পূর্ব সাগরের দিকে ১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তারা। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) এ তথ্য জানিয়েছে।

জেসিএসের মতে, শনিবার স্থানীয় সময় দুপুর প্রায় ১টা ২০ মিনিটের দিকে উত্তর কোরিয়ার সুনান এলাকা থেকে পূর্ব সাগরের দিকে নিক্ষিপ্ত ১০টিরও বেশি অজ্ঞাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। জাপানের সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, উত্তর কোরিয়ার নিক্ষিপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো ইতোমধ্যে সমুদ্রে পতিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এর পরপরই নজরদারি ও সতর্কতা জোরদার করেছে দক্ষিণ কোরিয়া। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে ঘনিষ্ঠভাবে সংশ্লিষ্ট তথ্য ভাগাভাগি করে প্রস্তুতিমূলক অবস্থান বজায় রাখছে দেশটি।

এদিকে জাপানের প্রধানমন্ত্রীর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টেও উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে গত বছরের ২৭ জানুয়ারি উত্তর কোরিয়া পূর্ব সাগরের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। সে সময় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের নীতি বিষয়ক উপ-আন্ডারসেক্রেটারি এলব্রিজ কোলবি এশিয়া সফরে ছিলেন।

নতুন এই ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনাকে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘ফ্রিডম শিল্ডের’ (এফএস) প্রতিক্রিয়া হিসেবেও দেখা হচ্ছে। গত ৯ মার্চ শুরু হওয়া এই মহড়া ১৯ মার্চ পর্যন্ত চলার কথা রয়েছে। উত্তর কোরিয়া এই মহড়াকে ‘আক্রমণাত্মক’ আখ্যা দিয়েছে।

এদিকে কোরিয়ার ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির উপ-বিভাগীয় পরিচালক কিম ইয়ো-জং মহড়া শুরুর পরদিন এক বিবৃতিতে সতর্ক করে বলেন, ‘শত্রুপক্ষের বাহিনী আমাদের দেশের সার্বভৌম নিরাপত্তা অঞ্চলের কাছাকাছি যে সামরিক উসকানি চালাচ্ছে, তা কল্পনাতীত ভয়াবহ পরিণতির দিকে নিয়ে যেতে পারে।’

সূত্র: চসুন ডেইলি


এই বিভাগের আরো সংবাদ