• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

শ্যাম্পু ব্যবহারে যে ভুলগুলো এড়িয়ে চলবেন

ঢাকা অফিস
আপডেট: শনিবার, ১৪ মার্চ, ২০২৬

চুল ভালো রাখার জন্য মাথার ত্বক নিয়মিত পরিষ্কারের ব্যাপারটি সবার আগে আসবে। মাথার ত্বক পরিষ্কার থাকলে চুল ভালো থাকবে। মাথার ত্বক পরিষ্কারের জন্য আমরা বিভিন্ন শ্যাম্পু ব্যবহার করে থাকি। তবে অনেকেই আছি শ্যাম্পু ব্যবহারের সঠিক নিয়ম জানি না।এ জন্য চুল পড়াসহ আরো নানা সমস্যা তৈরি হয়। চুলে শ্যাম্পু করার সময় নিচের কিছু বিষয় মাথায় রাখা প্রয়োজন-

১. চুল অল্প ভিজিয়েই আমরা অনেকে শ্যাম্পু লাগানো শুরু করি। এটি না করে প্রথমে চুল ভালো করে ভিজিয়ে এরপর অতিরিক্ত পানি ঝরিয়ে নিন। এরপর শ্যাম্পু পরিমাণমতো নিয়ে স্কাল্পে লাগিয়ে ধীরে ধীরে ম্যাসাজ করুন। এতে শ্যাম্পুও কম খরচ হবে।

২. শ্যাম্পুতে থাকা কিছু উপাদান স্কাল্পের অতিরিক্ত সেবাম উৎপাদন নিয়ন্ত্রণ করে। এজন্য শ্যাম্পু করার সময় তাড়াহুড়া করা ঠিক না।

এতে কাজটি ঠিকঠাকভাবে সম্পন্ন হয় না। তাই শ্যাম্পু লাগিয়ে তিন-চার মিনিট অপেক্ষা করে এরপর চুল ধুয়ে নিন।

৩. অনেকেই আছেন যারা শ্যাম্পু মাথার সামনে একটু লাগিয়েই ধুয়ে ফেলেন। এতে মাথার ত্বক ঠিকঠাক পরিষ্কার হয় না। তাই সময় নিয়ে মাথার সামনে-পেছনে সমানভাবে শ্যাম্পু লাগিয়ে ম্যাসাজ করে ধুয়ে ফেলতে হবে।

এতে মাথার ত্বক পরিষ্কার হবে।

৪. বিভিন্ন প্রয়োজনে অনেকেই মেডিকেটেড শ্যাম্পু ব্যবহার করেন। এ জাতীয় শ্যাম্পু ব্যবহারের পর সাধারণ একটি শ্যাম্পু দিয়ে চুল ধুতে হয়।


এই বিভাগের আরো সংবাদ