• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

ভিভো ওয়াই৩১ডি-এর সাথে উৎসবের দিন আরও রঙিন

ঢাকা অফিস
আপডেট: সোমবার, ১৬ মার্চ, ২০২৬

ঢাকা, ১৫ মার্চ, ২০২৬: বাংলাদেশে রমজানের সন্ধ্যাগুলো এখন মুখরিত। ইফতারের পর সবাই একত্রিত
হওয়া থেকে গভীর রাত পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় রিল স্ক্রল ও অনলাইন শপিং- ঈদের প্রস্তুতিসহ উৎসবের
সব মুহূর্তগুলো অনলাইনে শেয়ার করছে সবাই। আর উৎসবের এই দিনগুলোকে আরও আনন্দময় করতে
গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাজারে নিয়ে এসেছে তাদের নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩১ডি।
জনপ্রিয় শিল্পী জেফার ও মুজার সাথে মিলে ভিভো তৈরি করেছে একটি বিশেষ থিম সং বা অ্যান্থেম। এই
চমৎকার গানটি ইতোমধ্যে অনলাইনে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ব্যবহারকারীরা এই গান ব্যবহার করে
সোশ্যাল মিডিয়ায় রিল, ড্যান্স ক্লিপ এবং সৃজনশীল ভিডিও তৈরি করছেন, যা গানটিকে ঈদের উৎসবের একটি
প্রাণবন্ত অংশে পরিণত করেছে।
রমজান ও ঈদ কেবল যে আত্মশুদ্ধি এবং পারিবারিক বন্ধনের সময় নয়; বরং এটি গান বা ডিজিটাল কন্টেন্টের
মাধ্যমে সবার মধ্যে আনন্দ, সৃজনশীলতা এবং পারস্পরিক সৌহার্দ্য উদযাপনেরও একটি অনন্য মুহূর্ত, এটি
তারই প্রতিফলন।
আর এই উৎসবের আনন্দে মাখা দিনগুলো রাঙিয়ে দিতে ভিভো ওয়াই৩১ডি-এর আকর্ষণীয় ফেস্টিভ রেড
কালার ভেরিয়েন্টটি এসেছে শুধুমাত্র বাংলাদেশে। রংটি নির্বাচিত হয়েছে উৎসবের উষ্ণতা ও আনন্দ থেকে
অনুপ্রাণিত হয়ে। যা, বাংলাদেশের স্থানীয় উৎসবের অনুভূতি এবং সাংস্কৃতিক চেতনার প্রতিফলন। প্রিমিয়াম
এবং উপহার দেওয়ার উপযোগী এই ফেস্টিভ রেড রংটি বাজারের প্রচলিত স্মার্টফোনের রঙের তুলনায় বেশ
বৈচিত্র্যময়।
রমজানে সেহরি থেকে শুরু করে গভীর রাতের আড্ডা বা অনলাইনে ভিডিও শেয়ারিং সবকিছুতেই স্মার্টফোনের
ভূমিকা থাকে অনেক বেশি। এই দৈনন্দিন প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে ভিভো ওয়াই৩১ডি -এ ব্যবহার করা
হয়েছে শক্তিশালী ৭২০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্লু-ভোল্ট ব্যাটারি, যা বারবার চার্জ দেওয়ার ঝামেলা ছাড়াই
দীর্ঘক্ষণ ফোন ব্যবহারের সুবিধা দেয়।
একবার চার্জ দিলেই এই ফোনে টানা ১৩.২ ঘণ্টা গেমিং, ১৪ ঘণ্টার বেশি নেভিগেশন এবং প্রায় ২৭ ঘণ্টা
ভিডিও দেখা সম্ভব। ফলে ব্যবহারকারীরা দিন-রাত নিরবচ্ছিন্নভাবে বিনোদন ও সংযোগ বজায় রাখতে
পারবেন।
উৎসবের অনুপ্রেরণা, স্থানীয় সংগীত এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি পারফরম্যান্সের সমন্বয়ে ভিভো ওয়াই৩১ডি
এমনভাবে তৈরি করা হয়েছে যা বাংলাদেশের তরুণ প্রজন্মের রমজান ও ঈদ উদযাপনের ধরনের সাথে মানিয়ে
যায়।
২৪,৯৯৯ টাকা থেকে শুরু হওয়া ভিভো ওয়াই৩১ডি এখন সারা দেশের ভিভো অনুমোদিত আউটলেট স্টোরগুলোতে
পাওয়া যাচ্ছে।


এই বিভাগের আরো সংবাদ