• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

পশ্চিম ইরানে বড় হামলা ইসরায়েলি বাহিনীর

ঢাকা অফিস
আপডেট: সোমবার, ১৬ মার্চ, ২০২৬

ইসরায়েল ও ইরানের পাল্টাপাল্টি হামলা অব্যাহত আছে। গতকাল ছিল যুদ্ধের ১৬তম দিন। কিন্তু কেউই যুদ্ধ থেকে পিছু হটতে চাইছে না। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে তিনি রাজি নন। তেহরানও জানিয়েছে, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে কোনো যুদ্ধবিরতিতে যাবে না তারা। মিশর ও ওমান যুদ্ধ বন্ধের উদ্যোগ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের দ্বারস্থ হলেও কেউ রাজি হয়নি। 

এদিকে ইরান অভিযোগ করেছে, আমেরিকা ৯/১১-এর মতো আরেকটি ঘটনা সাজানোর চেষ্টা করছে। আর এর দায়ভার তাদের ওপর চাপানোর ষড়যন্ত্র চলছে। এরই মধ্যে গতকাল মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে যুদ্ধের অবসান দেখা যেতে পারে।

ইসরায়েল জানিয়েছে, অন্তত আরো তিন সপ্তাহ যুদ্ধ চলতে পারে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল পশ্চিম ইরানে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গতকাল দুপুর থেকেই দেশটিতে আছড়ে পড়ে একের পর এক ক্ষেপণাস্ত্র। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা।

আইডিএফ জানিয়েছে, তারা পশ্চিম ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আবারও এক দফায় ব্যাপক ভিত্তিতে হামলা চালিয়েছে। এদিকে গতকাল মার্কিন সংবাদমাধ্যমে এনবিসিকে ট্রাম্প জানিয়েছেন, ‘মজার ছলে আমরা খারগ দ্বীপে আবার হামলা চালাতে পারি। পশ্চিম এশিয়ার যুদ্ধ তৃতীয় সপ্তাহে গড়িয়েছে।

এর মধ্যে সামরিক সরঞ্জাম কিনতে ৮২৭ মিলিয়ন ডলার বাজেট অনুমোদন করেছে ইসরায়েল সরকার।


এই বিভাগের আরো সংবাদ