• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

‘চীনের উপহার জামাতের নামে বিলি’

ঢাকা অফিস
আপডেট: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

বাংলাদেশে চীনা দূতাবাস ঢাকার বাসিন্দাদের মাঝে ঈদুল ফিতরের উপহার হিসেবে খাবারের প্যাকেট বিতরণ করেছে। মঙ্গলবার (১৭ মার্চ) ঢাকা-১৫ আসনের মিরপুর ১০ নম্বর আদর্শ বিদ্যালয়ের মাঠে এ খাবার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান উপস্থিত ছিলেন। তবে চীনের অনুদান বিতরণ অনুষ্ঠানে জামায়াত আমির ড. শফিকুর রহমানের উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ওঠে।

এরপর বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছে চীনা দূতাবাস। দূতাবাসের ভাষ্য, চীনা রাষ্ট্রদূতের একটি দাতব্য অনুষ্ঠান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত কিছু তথ্য সত্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

দূতাবাস আরো জানায়, বাংলাদেশে চীনের বন্ধুত্বপূর্ণ নীতির প্রতি তারা প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচিত সরকারের সুশাসনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে দূতাবাস জানায়, দুই দেশের জনগণের কল্যাণে বাংলাদেশ সরকারের সঙ্গে একযোগে কাজ অব্যাহত থাকবে।

এর আগে, জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে চীন ও জামায়াতের যৌথ উদ্যোগে উপহার বিতরণের কথা বলা হয়, যা নিয়েও বিভ্রান্তি তৈরি হয়। চীন দূতাবাস ব্যাখ্যা দেওয়ার পর জামায়াতের পক্ষ থেকে পোস্টটি সংশোধন করা হয়।


এই বিভাগের আরো সংবাদ