• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

চাঁদপুরে গাড়ির চাপায় এক নারীর মৃত্যু

ঢাকা অফিস
আপডেট: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪

চাঁদপুর-কুমিল্লা সড়কের সদর উপজেলার কুমারডুগীতে রাতের আঁধারে গাড়ির চাপায় অজ্ঞাত পরিচয় ও মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু হয়েছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে ওই এলাকার জাফরবাড়ির কাছে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের সদর উপজেলার কুমারডুগী-জাফরবাড়ি এলাকার মধ্যবর্তী স্থানে সড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত পরিচয়ের ওই নারী। এ সময় তাকে কোন একটি গাড়ি চাপা দিয়ে চলে যায়। শাহমাহমুদপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবুল বাশার রনি জানান, নিহত এই নারী ঘটনাস্থল এলাকার একটি বাড়ী থেকে খাবার খেয়ে বের হয়েই সড়কের পাশ দিয়ে হেটে যাচ্ছিলেন। এ সময় চাঁদপুর থেকে দ্রুত গতিতে আসা একটি গাড়ি নারীকে চাপা দেয়। এতে মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাকে চেনার কোন উপায় নেই। এদিকে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) কফিল উদ্দিন ও সঙ্গিয় পুলিশ সদস্যরা রাত সাড়ে ১০টায় ঘটনাস্থল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এসআই জানান, মরদেহ ময়না তদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম ঘটনার বিষয়ে সতত্যা নিশ্চিত করেন।


এই বিভাগের আরো সংবাদ