• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

চাঁদপুরে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের পুরষ্কার বিতরণ

ঢাকা অফিস
আপডেট: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন পরিচালিত ও হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট কর্তৃক বাস্তবায়িত মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৬ষ্ঠ পর্যায় প্রকল্পের চাঁদপুর জেলার শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থী-২০২৩ এর পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৬ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ চাঁদপুর জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত, পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক সহ মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট অংশীজন। ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, টেকসই উন্নয়নে অভিষ্ট লক্ষ্য অর্জন, ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন, নারীর ক্ষমতায়ন এবং সরকারের ভিশন বাস্তবায়নে নিরক্ষরতা দূরীকরণের মাধ্যমে ঝড়ে পড়া রোধ করতে প্রকল্পটি কাজ করছে।


এই বিভাগের আরো সংবাদ