• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

যেখানে দুপুরেই দেখা গেল শাওয়ালের চাঁদ

ঢাকা অফিস
আপডেট: বুধবার, ১৮ মার্চ, ২০২৬

শেষ হতে চলছে পবিত্র মাহে রমজান। রহমত, মাগফেরাত এবং নাজাতের দীর্ঘ এক মাস শেষে বিশ্বের সকল মুসলিমের দরজায় কাড় নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। এরই ধারাবাহিকতায় ইতিমধ্যে বিশ্বের মুসলিম দেশগুলোতে চাঁদ দেখা নিয়ে নানা রকম পরিকল্পনা শুরু হয়েছে। এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাতের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে।আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের (আইএসি) বরাতে বুধবার (১৮ মার্চ) দুপুরের দিকে এই তথ্য নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম গালফ নিউজ। এর মাধ্যমে মুসলিম উম্মাহর অন্যতম প্রধান উৎসব ঈদুল ফিতরের দিনক্ষণ নির্ধারণের প্রক্রিয়াটি চূড়ান্ত ধাপে প্রবেশ করল।

আবুধাবিতে অবস্থিত খতম অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি থেকে বুধবার স্থানীয় সময় দুপুর ১টার দিকে শাওয়ালের নতুন চাঁদের ছবি ধারণ করা হয়। বিশেষ প্রযুক্তির ক্যামেরায় তোলা এই পর্যবেক্ষণটি সম্পন্ন করেন আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের বিশেষজ্ঞ দল। এই দলে ছিলেন আনাস মোহাম্মদ, ওসামা ঘান্নাম ও খালফান আল নাইমি। ঐতিহাসিক এই মুহূর্তটির ছবি ক্যামেরাবন্দি করেন মোহাম্মদ আওদা।

প্রকাশিত বৈজ্ঞানিক তথ্যানুযায়ী, ছবি তোলার সময় সূর্য থেকে চাঁদের কৌণিক দূরত্ব ছিল ৯.২ ডিগ্রি। ওই সময়ে চাঁদের বয়স ছিল মাইনাস ১৫ ঘণ্টা ২৩ মিনিট। জ্যোতির্বিজ্ঞানীদের মতে, দিনের আলোতে বিশেষায়িত প্রযুক্তির সাহায্যে এই ধরনের পর্যবেক্ষণ ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এর আগে, অস্ট্রেলিয়া আনুষ্ঠানিকভাবে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে। তবে সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদের চূড়ান্ত সিদ্ধান্ত আসবে দেশটির জাতীয় চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণার পর। সাধারণত বৈজ্ঞানিক পর্যবেক্ষণের তথ্যের ওপর ভিত্তি করেই ধর্মীয় কর্তৃপক্ষ শাওয়াল মাসের সূচনা ও ঈদের দিন ঘোষণা করে থাকে।


এই বিভাগের আরো সংবাদ