• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার পথে ট্রাকচাপায় পোশাককর্মী নিহত

ঢাকা অফিস
আপডেট: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

ময়মনসিংহের ভালুকায় ঈদ-উল-ফিতর উপলক্ষে ছুটিতে পরিবার-পরিজনের সঙ্গে গ্রামের বাড়িতে যাওয়ার পথে মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকচাপায় মো. নিজামুল ইসলাম (৪২) নামে এক পোশাককর্মী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে উপজেলার ভরাডোবা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক-এর ময়মনসিংহগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিজামুল ইসলাম ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার খড়মা গ্রামের বাসিন্দা এবং মোহাম্মদ লাল মাহমুদ খানের ছেলে। তিনি গাজীপুরের বাঘের বাজার এলাকার একটি তৈরি পোশাক কারখানা ‘গোল্ডেন গার্মেন্টস’-এ অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে ছুটি নিয়ে পরিবার-পরিজনসহ গ্রামের বাড়িতে যাচ্ছিলেন নিজামুল ইসলাম। পথে ভরাডোবা বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির ময়মনসিংহগামী একটি মালবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসতিয়াক আহমেদ জানান, দুর্ঘটনার পরপরই ট্রাকটি ফেলে চালক পালিয়ে যায়। ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


এই বিভাগের আরো সংবাদ