• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

কালিহাতীতে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

ঢাকা অফিস
আপডেট: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪

মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে টাঙ্গাইলের কালিহাতীতে মাদকবিরোধী সমাবেশ ও শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয়ের উদ্যোগে মঙ্গলবার সকালে এলেঙ্গা উচ্চবিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের উপপরিচালক বিপ্লব কুমার মোদকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইলের জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জিয়াউল ইসলাম চৌধুরি, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদত হুসেইন, জেলা শিক্ষা অফিসার রেবাকা সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ আনোয়ার হোসেন মোল্লা, প্রধান শিক্ষক নাজমুল করিম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোস্তফা কবির, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবদুল লতিফ মোল্লা, আওয়ামী লীগ নেতা শরীফ খান প্রমুখ। বক্তারা শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। পরে জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম উপস্থিত শিক্ষার্থীর শপথ বাক্য পাঠ করেন।


এই বিভাগের আরো সংবাদ