• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রেসিডেন্ট

ঢাকা অফিস
আপডেট: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ প্রবাসে অবস্থানরত সব বাংলাদেশি ও বিশ্বের মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন।

শুক্রবার (২০ মার্চ) এক বাণীতে তিনি এই শুভেচ্ছা জানান।

বাণীতে প্রেসিডেন্ট বর্তমান বৈশ্বিক জ্বালানি ও অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে সমাজের সচ্ছল ও বিত্তবান মানুষকে দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর বিশেষ আহ্বান জানিয়েছেন।

প্রেসিডেন্ট তার বাণীতে বলেন, মাসব্যাপী সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর অপার খুশি ও আনন্দের সুসংবাদ নিয়ে আমাদের মাঝে সমাগত হয়। সিয়াম সাধনার মাধ্যমে মুমিন মুসলমানরা অন্যায় ও পাপাচার থেকে মুক্ত হয়ে উত্তম চারিত্রিক গুণাবলি অর্জনের সুযোগ পান। ঈদের এই দিনে ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই এক কাতারে শামিল হয়ে আনন্দের ভাগাভাগি করে নেন, যা ইসলামি ভ্রাতৃত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত।

প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন একটি ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ওপর গুরুত্বারোপ করে বলেন, ত্যাগ ও আত্মত্যাগের মধ্য দিয়ে একটি বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার শুভ সূচনা হয়েছে। আমরা এখন একটি সমৃদ্ধ ও স্বনির্ভর রাষ্ট্র গড়ার অভিযাত্রায় এগিয়ে চলছি। তিনি আশা প্রকাশ করেন, পবিত্র ঈদুল ফিতরের শিক্ষা নতুন বাংলাদেশ বিনির্মাণের এই যাত্রায় সবার মাঝে নতুন উদ্যম ও প্রেরণা জোগাবে।

বাণীতে বিশ্বব্যাপী চলমান সংকটের কথা উল্লেখ করে প্রেসিডেন্ট বলেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে জ্বালানি ও অর্থনৈতিক অস্থিরতার বিরূপ প্রভাব বাংলাদেশের ওপরও পড়েছে। সরকার অত্যন্ত গুরুত্বের সাথে এই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। এই সংকটময় সময়ে বিত্তবানরা যদি দরিদ্র মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তবে ঈদের আনন্দ সবার ঘরে ঘরে পৌঁছে যাবে।

 


এই বিভাগের আরো সংবাদ