• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান: মোজতবা খামেনি

ঢাকা অফিস
আপডেট: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দাবি করেছেন, তুরস্ক বা ওমান-কে লক্ষ্য করে কোনো হামলা চালায়নি ইরান বা তাদের মিত্র বাহিনী।

শুক্রবার (২০ মার্চ) এক বিবৃতিতে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে তুরস্ক ও ওমানে সংঘটিত হামলাগুলো ইরানের সশস্ত্র বাহিনীর কোনো কর্মকাণ্ড নয়। বরং এগুলো “শত্রুদের সাজানো ঘটনা (ফলস ফ্ল্যাগ)” বলে দাবি করেন তিনি। তাঁর মতে, এসব ঘটনার উদ্দেশ্য প্রতিবেশী দেশগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করা।

খামেনি সতর্ক করে বলেন, ভবিষ্যতেও এ ধরনের “সাজানো হামলা” অন্য দেশেও ঘটতে পারে।

এছাড়া আফগানিস্তান ও পাকিস্তান-এর মধ্যে চলমান উত্তেজনা কমাতে মধ্যস্থতার প্রস্তাব দেন তিনি। দুই দেশকে সুসম্পর্ক গড়ে তোলার আহ্বান জানিয়ে খামেনি বলেন, প্রতিবেশী হিসেবে ইরান তাদের সহায়তা করতে প্রস্তুত।

তিনি উল্লেখ করেন, এই দুই “ভ্রাতৃপ্রতিম দেশ” যেন একে অপরের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে এবং শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করে—এটাই তাদের আহ্বান।

সূত্র: আল-জাজিরা।


এই বিভাগের আরো সংবাদ