• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

কেরানীগঞ্জের বিশেষ কারাগারে একসঙ্গে ঈদের নামাজ পড়বেন সাবেক মন্ত্রী-এমপিরা

ঢাকা অফিস
আপডেট: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

ঈদুল ফিতর উপলক্ষে এবার রাজধানীর কেরানীগঞ্জে অবস্থিত কেরানীগঞ্জ বিশেষ কারাগারে বন্দি সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও উচ্চপদস্থ কর্মকর্তারা একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন। এ জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে কারা কর্তৃপক্ষ।

কারা সূত্র জানায়, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট বিভিন্ন হত্যা মামলায় প্রায় ১২৩ জন সাবেক মন্ত্রী, এমপি ও প্রশাসনিক কর্মকর্তাকে এই বিশেষ কারাগারে রাখা হয়েছে। তাদের ঈদ উদযাপন কারাগারের ভেতরেই সীমাবদ্ধ থাকবে।

বন্দিদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন সাবেক মন্ত্রী সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু এবং সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর।

ঈদ উপলক্ষে বন্দিদের জন্য নতুন পোশাকের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি কারা ও সমাজকল্যাণ অধিদপ্তরের উদ্যোগে লুঙ্গি, গেঞ্জি ও পাঞ্জাবিও বিতরণ করা হয়েছে।

কারা অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, ঈদের দিন বন্দিদের জন্য বিশেষ খাবারের আয়োজন রয়েছে। সকালে পায়েস ও সেমাই, দুপুরে পোলাও, মাংস, ডিম ও বিভিন্ন ভাজি এবং রাতে মাছ ও ভাত পরিবেশন করা হবে।

এছাড়া ঈদের দিনে কারাগারে সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা এবং বন্দিদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করা হবে। বন্দিরা নির্দিষ্ট সময়ের জন্য স্বজনদের সঙ্গে ফোনে কথা বলার সুযোগ পাবেন।

কারা অধিদপ্তরের মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন বলেন, দেশের সব কারাগারে ঈদের জামাত ও বিশেষ খাবারের ব্যবস্থা রাখা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

কারাগারগুলোতে বর্তমানে প্রায় ৭৮ হাজার ৫০০ বন্দি রয়েছে বলে জানা গেছে। ঈদের এই আয়োজন বন্দিদের জন্য কিছুটা হলেও স্বস্তি ও মানবিক পরিবেশ নিশ্চিত করবে বলে মনে করছে কর্তৃপক্ষ।


এই বিভাগের আরো সংবাদ