• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

কাপাসিয়ায় খাস জমি থেকে অবৈধ দখল উচ্ছেদ করলো প্রশাসন

ঢাকা অফিস
আপডেট: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪

প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে গভীর রাতে খাস জমিতে মার্কেট নির্মাণের দুই মাসের মাথায় ৬ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে চারটি দোকান গুড়িয়ে দিয়েছে কাপাসিয়ার সহকারী কমিশনার (ভূমি)। স্থানীয় প্রভাবশালী মহলের ছত্রছায়ায় গত ডিসেম্বরের শুরুতে এক সপ্তাহের মাঝেই গাজীপুরের কাপাসিয়ার টোক নয়ন বাজারে খাস জমি দখল করে স্থানীয়রা চারটি দোকান ঘর নির্মাণ করেছিল। ওই সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.এ.জলিল বাদী হয়ে উপজলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনারপর (ভূমি) কাছে অভিযোগ করলে প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে নির্মাণ কাজ চালিয়পছিল দখলদাররা। উপজলা ভূমি অফিস সূত্র জানা যায়, গত ডিসম্বরের প্রথম সপ্তাহে কাপাসিয়ার টোক নয়ন বাজারের টোক-কিশোরগঞ্জ সড়ক থেকে টোক ইউপি কার্যালয়ের প্রবেশ পথের পশ্চিম পাশে প্রায় ৫০ ফুট দৈর্ঘ ও ৪০ ফুট প্রশস্ত খাস জমিতে ৪ টি আধা পাকা দোকান ঘর নির্মাণ করেছিল স্থানীয় স্বপন চন্দ্র, বলাই চন্দ্র, কনক বর্মণ ও মোাঃ মামুন প্রমুখ। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সহকারী কমিশনার (ভূমি) ওই স্থাপনা দখলদারদের নিজ দায়িত্বে সড়িয়ে নেওয়ার লিখিত আদেশ জারি করলেও তাতে কর্ণপাত করেন নি তারা। বরং তারা চারটি দোকান ঘর ব্যবসায়িক কাজে পরিচালনার জন্য সংশ্লিষ্ট কাজ অব্যাহত রেখেছিল। ফলে সহকারী কমিশনার (ভূমি) রিফাত নূর মৌসুমি মঙ্গলবার সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চারটি ঘরই উচ্ছেদ করেছেন। টোক ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের সাবেক সদস্য আবদুস সালাম চাঁন মিয়া বলেন, টোক নয়ন বাজারটি সুলতানী আমল থেকেই একটি ঐতিহাসিক ভাবে প্রসিদ্ধ জায়গা। এ বাজারের বিস্তৃতি প্রায় ৩০ বিঘা জমির উপর। এর মাঝে প্রায় চার বিঘা জমি রয়েছে ১ নং খাস খতিয়ানের অন্তর্ভুক্ত। গত ১০-১৫ বছরের মধ্যপ এ বাজারের অধিকাংশ খাস জমি দখল করে ছোট বড় প্রায় শতাধিক ঘর নির্মাণ করে দখলে নিয়েছে প্রভাবশালী মহল। বিশেষ করে টোক নয়ন বাজারের গরুর হাটের বিশাল মাঠটি দখল কর ৩০-৩৫ টি ঘর নির্মাণ করেছেন তারা। তাছাড়া কাঁচা বাজার ও ইউপি কার্যালয়ের প্রবেশ পথের দু’পাশে সম্প্রতি ২৫-৩০টি ঘর নির্মাণ করেন বিভিন্ন প্রভাবশালী মহল। এ বিষয়প সহকারী কমিশনার (ভূমি) রিফাত নূর মৌসুমী জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে টোক বাজারের ১ নং খাস খতিয়ানের অন্তর্ভূক্ত বেশ কিছু জমি দখল করে চারটি ঘর নির্মাণ করেছিল কয়েকজন দখলদার। পরে জেলা প্রশাসকের নির্দেশে মঙ্গলবার ওই ঘরগুলা উচ্ছেদ করা হয় এবং অন্যান্য জায়গায় এ অভিযান অব্যাহত থাকবে।


এই বিভাগের আরো সংবাদ