• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

রাজপথে এক পুলিশ সদস্যকে বুক জড়িয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী

ঢাকা অফিস
আপডেট: শনিবার, ২১ মার্চ, ২০২৬

ঈদের আনন্দ ভাগাভাগি করতে প্রথাগত প্রটোকল ভেঙে সাধারণ মানুষের কাতারে মিশে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজপথে দায়িত্ব পালনরত এক পুলিশ সদস্যকে উষ্ণ আলিঙ্গনে বুক মিলিয়ে তিনি তৈরি করলেন এক অনন্য দৃষ্টান্ত।

ঈদ উৎসবের দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিওটি এখন নেটিজেনদের প্রশংসায় ভাসছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, রাজপথে দায়িত্ব পালনরত এক পুলিশ সার্জেন্ট প্রধানমন্ত্রীকে দেখে স্যালুট ও হাত মেলাতে এগিয়ে আসেন। এ সময় প্রধানমন্ত্রী অত্যন্ত সাদামাটাভাবে তাকে কাছে টেনে নিয়ে বুকে জড়িয়ে ধরেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহীর এমন অমায়িক আচরণে ওই পুলিশ সদস্যসহ উপস্থিত সবার মাঝেই এক অন্যরকম উচ্ছ্বাস দেখা যায়।

ভিডিওটি ফেসবুকে শেয়ার করেছেন সমাজকল্যাণ মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি ক্যাপশনে লিখেছেন, ‘এই দৃশ্য ঈদের আনন্দ আরও কয়েক গুণ বাড়িয়ে দিল–যেমন রাষ্ট্র চাই, ঠিক সেই পথে।’

প্রধানমন্ত্রীর এই সহজ-সরল ও আন্তরিক রূপ দেখে মুগ্ধতা প্রকাশ করছেন সাধারণ মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমে হাজার হাজার মানুষ এই ভিডিওটি শেয়ার করে নিজেদের অনুভূতি জানিয়েছেন।

এ বি এম জাকারিয়া তার ওয়ালে লিখেছেন, ‘সবাই একটু ইতস্তত করলেও জনতার প্রধানমন্ত্রী সবাইকে হাত বাড়িয়ে টেনে বুকে নিয়ে কোলাকুলি করেছেন। তার সহজ-সরল আচরণে শ্রদ্ধায় চোখে পানি চলে আসে বারবার।’

আবার এম ডি মাহবুব আলম মন্তব্য করেছেন, ‘এই ছোট্ট দৃশ্যটা দেখে মনটা ভরে গেছে। এটিই চোখের শান্তি।’ আরেক অনুসারী এম ডি ইউসুফ আলী প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে দোয়া চেয়েছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাষ্ট্রের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের এমন আচরণ জনমনে আস্থার জায়গা তৈরি করে। জনবিচ্ছিন্ন শাসনের বিপরীতে জনগণের কাছাকাছি থাকার এই প্রবণতা একটি গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র ব্যবস্থার বহিঃপ্রকাশ।


এই বিভাগের আরো সংবাদ