• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

সাইরেন থামছে না ইসরাইলে, বাড়ছে হতাহতের সংখ্যা

ঢাকা অফিস
আপডেট: শনিবার, ২১ মার্চ, ২০২৬

ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরাইলের যৌথ হামলার ২২তম দিনে পড়েছে। এদিকে ইরান হামলার পাল্টা জবাব দিয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে দক্ষিণ ও উত্তর ইসরাইলকে কেন্দ্র করে বেশ কিছু হামলা চালিয়েছে ইরান ও লেবানন। এসব হামলার পর থেকে সাইরেন বেজেই চলছে ইসরাইলে আর সেই সঙ্গে বাড়ছে হতাহতের সংখ্যা। খবর আলজাজিরার।

ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় শহর দিমোনায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় একটি ভবন ধসে পড়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। ইসরাইলের সংবাদমাধ্যম হায়োমের প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন। দ্য টাইমস অব ইসরাইল জানায়, ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।

এদিকে উত্তর ইসরায়েলের মা’আলট-তারশিহা শহরে লেবানন থেকে ছোড়া রকেট হামলায় একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ভিডিও ফুটেজে ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি চিহ্ন দেখা গেছে। টাইমস অব ইসরাইলের তথ্য অনুযায়ী, এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। ইসরাইলের জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, রকেটের আঘাত ও শেল শার্পনেলের কারণে এসব আহতের ঘটনা ঘটেছে।

ক্রমাগত এসব হামলার ফলে ইসরাইলের সাইরেন বেজেই চলেছে, বিশেষ করে উত্তরের সীমান্তবর্তী এলাকাগুলোতে পরিস্থিতি আরো গুরুতর। জনসমাগমে নিষেধাজ্ঞা ও স্কুল বন্ধ থাকার কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

এই পরিস্থিতিতে ইসরাইলের রাজনীতিবিদদের ওপর চাপ বাড়ছে। যুদ্ধের শুরুতে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফেরার খুব আত্মবিশ্বাসী হলেও এখন তারা বিধিনিষেধ আরও বাড়ানোর কথা বলছেন, যা অন্তত এপ্রিলের শুরু বা পাসওভার উৎসব পর্যন্ত স্থায়ী হতে পারে।


এই বিভাগের আরো সংবাদ