• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

ঈদ উৎসবে ক্রিকেটারদের আনন্দ বার্তা

ঢাকা অফিস
আপডেট: শনিবার, ২১ মার্চ, ২০২৬

ক মাস সিয়াম সাধনার পর আজ দেশজুড়ে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। ঈদের খুশির আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন ক্রিকেটাররা। ভক্ত-সমর্থকদের জানিয়েছেন ঈদের শুভেচ্ছা।

তরুণ ব্যাটার তাওহিদ হৃদয় সবার জন্য মানসিক শান্তি কামনা করে লিখেছেন, ‘ঈদ হোক নিরাপদ, ঈদ হোক প্রশান্তির। মহান আল্লাহর কাছে প্রার্থনা, পৃথিবীর প্রতিটি মুসলিম ভাই-বোনের অন্তরে বয়ে যাক মানসিক শান্তি।’

জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল তার শুভেচ্ছা বার্তায় লিখেন, ‘ঈদ মোবারক। এই পবিত্র ঈদে সবার জীবনে বয়ে আসুক শান্তি, সুখ ও সমৃদ্ধি। সবার জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।’

এছাড়া শুভেচ্ছা জানিয়েছেন মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজারাও।

জাতীয় দলের অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ সবার প্রতি শুভেচ্ছা জানিয়ে ভালোবাসা প্রকাশ করেছেন। আরেক পেসারর নাহিদ রানা ঈদের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম’—যার অর্থ আল্লাহ আমাদের ও আপনাদের নেক কাজগুলো কবুল করুন।

শান্ত-শিষ্ট হাসান মাহমুদ সবার পরিবারের জন্য দোয়া চেয়েছেন, আর সাইফ হাসানের বার্তায় ছিল কৃতজ্ঞতার সুর। মাঠের লড়াই ভুলে আজ সবাই এক কাতারে, সবার চাওয়া একটাই—ঈদের এই আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মনে।


এই বিভাগের আরো সংবাদ