• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

ইরানি হামলার ভয়াবহতা স্বীকার করে যা বললেন নেতানিয়াহু

ঢাকা অফিস
আপডেট: সোমবার, ২৩ মার্চ, ২০২৬

ইসরাইলের দক্ষিণাঞ্চলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। শনিবার দেশটির ছোট শহর আরাদে একটি ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ইসরাইলের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এটি প্রতিহত করতে ব্যর্থ হয়।

ইসরাইলের জরুরি সেবা সংস্থা জানিয়েছে, হামলার পর অন্তত ৮৮ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর।

এদিকে, ইসরাইলের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনার কাছাকাছি অবস্থিত দক্ষিণাঞ্চলীয় শহর ডিমোনাতেও হামলার খবর পাওয়া গেছে। সেখানেও বেশ কয়েকজন আহত হয়েছেন।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, হামলার পর তিনি আরাদ শহরের মেয়রের সঙ্গে কথা বলেছেন।

তিনি এই ঘটনাকে শহরটির জন্য ‘অত্যন্ত কঠিন এক সন্ধ্যা’ বলে উল্লেখ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় নেতানিয়াহু বলেন, ‘জরুরি পরিস্থিতিতে মাঠপর্যায়ে কাজ করা উদ্ধারকারী বাহিনীকে আরো শক্তিশালী করা হবে। একই সঙ্গে তিনি দেশবাসীকে নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।’

নেতানিয়াহু আরো বলেন, ‘সব ফ্রন্টে আমাদের শত্রুদের ওপর হামলা চালিয়ে যেতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।


এই বিভাগের আরো সংবাদ