• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

ইসরাইলি বাহিনীর হাতেই প্রাণ গেল নিজ দেশের নাগরিকের

ঢাকা অফিস
আপডেট: সোমবার, ২৩ মার্চ, ২০২৬

উত্তর ইসরাইলের মিসগাভ আম এলাকায় ইসরাইলি নাগরিকের মৃত্যুর ঘটনায় পরিচালিত তদন্তে এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে।

তদন্তের প্রাথমিক সিদ্ধান্তে বলা হয়েছে, ওই ব্যক্তি লেবানন থেকে আসা কোনো হামলায় নয়, বরং খোদ ইসরাইলি বাহিনীর গোলাই প্রাণ হারিয়েছেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সীমান্তের কাছে মোতায়েন করা একটি ইসরাইলি আর্টিলারি ব্যাটারি থেকে লেবাননের অভ্যন্তরে গোলাবর্ষণ করার সময় লক্ষ্যভ্রষ্ট হয়ে কয়েকটি গোলা ওই কিবুতজের (আবাসিক এলাকা) ভেতরে গিয়ে পড়ে।

এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় ৬০ বছর বয়সী ওফার মস্কোভিটস রোববার (২২ মার্চ) মিসগাভ আম-এ নিহত হন। ঘটনার পরপরই ইসরাইলি সেনাবাহিনী এক প্রাথমিক বিবৃতিতে দাবি করেছিল যে লেবানন থেকে ছোড়া রকেটের আঘাতে হতাহত ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।

তবে পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে পরবর্তীতে সেনাবাহিনী তাদের অবস্থান পরিবর্তন করে জানায়, তারা এই ঘটনার পেছনে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে নিয়ে একটি অত্যন্ত ব্যাপক ও পুঙ্খানুপুঙ্খ তদন্ত চালাচ্ছে।

সেনাবাহিনীর এই স্বীকারোক্তি এবং নিজেদের গোলায় নাগরিক নিহতের ঘটনাটি ইসরাইলি প্রতিরক্ষা ব্যবস্থার অভ্যন্তরীণ ত্রুটি ও সীমান্ত সংঘাতের ভয়াবহতাকে নতুন করে সামনে নিয়ে এসেছে।

সূত্র: আলজাজিরা।


এই বিভাগের আরো সংবাদ