• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

এবার পারস্য উপসাগরে মাইন পাতার হুমকি ইরানের

ঢাকা অফিস
আপডেট: সোমবার, ২৩ মার্চ, ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের উপকূল বা দ্বীপপুঞ্জে হামলা চালালে পারস্য উপসাগরজুড়ে নৌ-মাইন স্থাপনের হুমকি দিয়েছে ইরান। দেশটি সতর্ক করে বলেছে, এ ধরনের পদক্ষেপ কার্যকরভাবে এই অঞ্চলের গুরুত্বপূর্ণ জলপথগুলো বন্ধ করে দিতে পারে।

উপকূল বা দ্বীপপুঞ্জে হামলা হলে পারস্য উপসাগরে মাইন পাতার হুমকি দিয়েছে ইরান। ছবি: সংগৃহীত

ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে দেয়া এক বিবৃতিতে ইরানের জাতীয় প্রতিরক্ষা পরিষদ বলেছে, ‘শত্রুপক্ষ’ যদি ইরানের উপকূল বা দ্বীপপুঞ্জকে লক্ষ্যবস্তু করার কোনো চেষ্টা করে, তবে তার জবাবে পুরো উপসাগর জুড়ে প্রবেশপথ ও যোগাযোগ লাইনে মাইন পাতা হবে।

এতে বলা হয়, এই পদক্ষেপগুলোর মধ্যে বিভিন্ন ধরনের নৌ-মাইন অন্তর্ভুক্ত থাকবে, যার মধ্যে উপকূল থেকে নিক্ষেপযোগ্য ভাসমান মাইনও রয়েছে।

বিবৃতিতে আরও সতর্ক করা হয়েছে যে, এমন পরিস্থিতিতে সমগ্র পারস্য উপসাগর দীর্ঘ সময়ের জন্য হরমুজ প্রণালীর মতো পরিস্থিতির সম্মুখীন হবে, যার ফলে সামুদ্রিক পথগুলো কার্যকরভাবে বন্ধ হয়ে যাবে।
 
এমন পরিণতির দায় হামলাকারী পক্ষের ওপর বর্তাবে বলে এতে বলা হয়। 
 
পরিষদ আরও বলেছে যে, ‘সংঘাতে অংশগ্রহণকারী নয় এমন’ দেশগুলোর জন্য হরমুজ প্রণালী নিরাপদে অতিক্রম করার একমাত্র উপায় হবে ‘ইরানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে।’
 
এদিকে, রাষ্ট্রীয় গণমাধ্যম অনুসারে, এর পাশাপাশি দেশটির প্রতিরক্ষা পরিষদ সতর্ক করেছে, ইরানের দক্ষিণ উপকূল বা দ্বীপপুঞ্জে যেকোনো হামলার জবাবে সমুদ্রে মাইন পাতা হবে, যা উপসাগরীয় নৌপথ বিচ্ছিন্ন করে দেবে।
 
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের ওপর যৌথ হামলা চালানোর পর থেকে আঞ্চলিক উত্তেজনা ক্রমাগত বেড়েই চলেছে, যাতে তৎকালীন সর্বোচ্চ নেতা আলী খামেনিসহ এ পর্যন্ত ১,৩০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

এর প্রতিশোধ হিসেবে ইরান ইসরাইল, জর্ডান, ইরাক এবং মার্কিন সামরিক সরঞ্জাম মোতায়েনকারী উপসাগরীয় দেশগুলোকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যার ফলে হতাহতের ঘটনা ঘটেছে, অবকাঠামোর ক্ষতি হয়েছে এবং বৈশ্বিক বাজার ও বিমান চলাচল ব্যাহত হয়েছে।
 
সূত্র: আনাদোলু


এই বিভাগের আরো সংবাদ