• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

সাত দিন পর অফিস খুলতেই সচিবালয়ে প্রধানমন্ত্রী

ঢাকা অফিস
আপডেট: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

সাত দিনের দীর্ঘ ছুটি শেষে মঙ্গলবার (২৪ মার্চ) থেকে খুলেছে সরকারি ও বেসরকারি সব অফিস। প্রশাসনের সর্বোচ্চ কেন্দ্র সচিবালয়ে আজ সকাল থেকেই শুরু হয়েছে দাপ্তরিক কার্যক্রম। প্রধানমন্ত্রী তারেক রহমান ঠিক সকাল ৯টায় সচিবালয়ে উপস্থিত হয়ে কাজ শুরু করেছেন।

বর্তমানে তিনি সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অফিস করছেন।

আজ দিনভর বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠক ও কর্মসূচিতে অংশ নেবেন তিনি।বেলা ১১টায় দেশের অর্থনৈতিক শৃঙ্খলা ও ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রী ও বিভাগীয় প্রধানদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন তিনি।

প্রধানমন্ত্রীর আজকের কার্যসূচিতে আরও রয়েছে বিদেশে দক্ষ জনবল পাঠানো এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে বিশেষ বৈঠক। এছাড়া ফ্যামিলি কার্ডের সার্বিক বিষয় নিয়ে সমাজকল্যাণ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠকের কথা রয়েছে।

সচিবালয় সূত্রে জানা গেছে, দুপুরের পর থেকে বিকেল পর্যন্ত প্রধানমন্ত্রীর আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক নির্ধারিত রয়েছে।
দীর্ঘ ছুটির পর প্রথম কার্যদিবসেই তারেক রহমানের এমন ব্যস্ত সূচি সচিবালয়ে ব্যাপক কর্মচাঞ্চল্য সৃষ্টি করেছে।


এই বিভাগের আরো সংবাদ