• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

আইআরজিসি কর্মকর্তার হুঁশিয়ারি: যুক্তরাষ্ট্রের ‘সময় ফুরিয়ে আসছে’

ঢাকা অফিস
আপডেট: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬

ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হুমকি-হামলার প্রেক্ষাপটে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। এ অবস্থায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা মোহসেন রাজাই যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমেরিকার সময় দ্রুত ফুরিয়ে আসছে। তিনি সতর্ক করে বলেন, ইরানের অবকাঠামোয় কোনো হামলা হলে যুক্তরাষ্ট্রকে কার্যত অচল করে দেওয়া হবে এবং তাদের নৌ-যানও ডুবিয়ে দেওয়া হতে পারে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইসলামিক রিপাবলিককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমেরিকাকে এই সংকট থেকে রক্ষা করার শেষ সময় দ্রুত ফুরিয়ে আসছে।

খুব বেশি সময় আর নেই।’এদিকে আল জাজিরা তাদের লাইভ আপডেট প্রোগ্রামে জানিয়েছে, উত্তর-পশ্চিম ইরানের তাবরিজ শহরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের রাতভর হামলায় অন্তত ছয়জন নিহত ও নয়জন আহত হয়েছেন। তাসনি নিউজ এজেন্সি এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, দুই শত্রু দেশের হামলায় একাধিক আবাসিক ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

অন্যদিকে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘ইরানের অপরাধমূলক আগ্রাসনের’ কারণে একটি কোম্পানির স্থাপনায় আগুন লেগেছিল, যা পরে নিয়ন্ত্রণে আনা হয়েছে।

অপরদিকে, ইসরায়েলের উত্তরাঞ্চলের হাইফা শহরে লেবানন থেকে রকেট হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে হিজবুল্লাহ। এ সময় উপকণ্ঠ ও আশপাশের এলাকায় সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, অধিকাংশ রকেট প্রতিহত করা হয়েছে এবং এখন পর্যন্ত কোনো হতাহতের খবর নেই।

একই সময়ে দক্ষিণ ইসরায়েলের দিমোনা ও আশপাশের এলাকাতেও সাইরেন বেজে ওঠে।

ইসরায়েলি বাহিনী জানিয়েছে, ইরান থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা রাজধানী তেহরানের আকাশে একটি সশস্ত্র হার্মিস ড্রোন ভূপাতিত করেছে।

এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের বিমান হামলায় তেহরানে আইআরজিসির দুটি গোয়েন্দা সদর দপ্তর এবং ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের একটি স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছে। এছাড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগারসহ প্রায় ৫০টি স্থাপনায় হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে।

ইরানের খোররামশাহর বিদ্যুৎকেন্দ্রে গ্যাস পাইপলাইন লক্ষ্য করে চালানো হামলায় কোনো কার্যক্রমে বিঘ্ন ঘটেনি এবং কোনো হতাহতের ঘটনাও ঘটেনি বলে স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে জানিয়েছে ফার্স নিউজ এজেন্সি।

 

এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলের তায়ের জেলার আল-হানিয়াহ ও আল-কুলাইলা এলাকায় ইসরায়েলি বিমান হামলার খবর পাওয়া গেছে।


এই বিভাগের আরো সংবাদ