• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

গণহত্যা ও স্বাধীনতা দিবসে সব মাদ্রাসায় বিভিন্ন কর্মসূচি পালনের নির্দেশ

ঢাকা অফিস
আপডেট: বুধবার, ২৫ মার্চ, ২০২৬

গণহত্যা দিবস (২৫ মার্চ) এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ) উপলক্ষ্যে দেশের সব মাদ্রাসায় বিভিন্ন কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। এর মধ্যে রয়েছে আলোচনা সভা, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনসহ বিভিন্ন ধরণের প্রতিযোগিতা।

সম্প্রতি অধিদপ্তরের সহকারী পরিচালক (অর্থ) ও প্রতিকল্প কর্মকর্তা এবং সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ শুকুর আলম মজুমদারের সই করা এক স্মারকে এসব নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, সুবিধাজনক সময়ে মাদ্রাসাগুলোতে বিশিষ্ট ব্যক্তি ও বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে ২৫ মার্চ গণহত্যা এবং ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা আয়োজন করতে হবে।

এছাড়া ২৬ মার্চ সকাল ৮টায় অথবা সুবিধাজনক সময়ে পতাকা বিধি অনুযায়ী সব সরকারি ও বেসরকারি মাদ্রাসায় জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষার্থীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনের আয়োজন করতে বলা হয়েছে।

রচনা প্রতিযোগিতা, হামদ ও নাত, কুরআন তেলাওয়াত প্রতিযোগিতারও আয়োজন করতে হবে। পাশাপাশি মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা আয়োজনেরও নির্দেশনা দেওয়া হয়েছে।

 


এই বিভাগের আরো সংবাদ