• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

মার্কিন রণতরি আব্রাহাম লিংকনে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

ঢাকা অফিস
আপডেট: বুধবার, ২৫ মার্চ, ২০২৬

কোস্টাল ক্রুজ ক্ষেপণাস্ত্রের মাধ্যমে যুক্তরাষ্ট্রের এয়ারক্রাফ্ট ক্যারিয়ার ইউএসএস অ্যাব্রাহাম লিংকন-এ হামলা চালিয়েছে ইরান। বুধবার (২৫ মার্চ) ইরানের সেনাবাহিনী এমন দাবি করেছে বলে দেশটির রাষ্ট্রায়ত্ত মিডিয়া এমন খবর প্রকাশ করেছে।

প্রেস টিভি-তে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, সশস্ত্র বাহিনী মার্কিন ক্যারিয়ারের দিকে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। রাষ্ট্রায়ত্ত ইরনা সংবাদ সংস্থা নৌবাহিনী কর্মকর্তাদের উদ্ধৃত করে জানিয়েছে, এই অপারেশন পরিচালিত হয়েছে।

ইরনা -র তথ্যানুযায়ী, ইরানি নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেন, শত্রু পক্ষের এয়ারক্রাফ্ট ক্যারিয়ার অ্যাব্রাহাম লিংকনের চলাচল নিরবচ্ছিন্নভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং এটি ইরানের ক্ষেপণাস্ত্রের সীমায় প্রবেশ করলে লক্ষ্যবস্তু হিসেবে আঘাত করা হবে।

সংবাদ সংস্থাটি জানিয়েছে, কোস্টাল লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো মার্কিন ক্যারিয়ার গ্রুপের দিকে প্রক্ষেপণ করা হয়েছে, যার ফলে ক্যারিয়ারকে অবস্থান পরিবর্তন করতে বাধ্য করা হয়েছে।

তবে, এ বিষয়ে এখন পর্যন্ত মার্কিন পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফেব্রুয়ারি ২৮ থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর বিমান হামলা চালিয়ে আসছে, যা এখন পর্যন্ত ১,৩৪০ এর বেশি প্রাণহানি ঘটিয়েছে। এতে ইরানের তৎকালীন সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনিও নিহত হয়েছেন।

প্রতিক্রিয়ায় ইসরায়েল, জর্ডান, ইরাক এবং উপসাগরীয় দেশগুলোতে যেখানে মার্কিন সামরিক অবকাঠামো রয়েছে সেসব স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। এতে হতাহত হয়েছে এবং অবকাঠামো ধ্বংস হয়েছে। তেলের বিশ্ববাজারে চরম অস্থিরতা বিরাচ করছে ও বিমান চলাচলে ব্যাঘাত সৃষ্টি হয়েছে।


এই বিভাগের আরো সংবাদ