• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

ইরানের অনুমতিতে হরমুজ প্রণালি পার হলো থাই তেলবাহী জাহাজ

ঢাকা অফিস
আপডেট: বুধবার, ২৫ মার্চ, ২০২৬

থাইল্যান্ড ও ইরানের মধ্যে কূটনৈতিক যোগাযোগের পর ট্যাংকারটি নিরাপদে প্রণালি পার হয়েছে বলে জানিয়েছে ব্যাংচাক করপোরেশন।

থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সিহাসাক ফুয়াংকেট সাংবাদিকদের বলেন, তিনি ইরানের কাছে অনুরোধ করেছিলেন—যদি থাই জাহাজগুলোকে এই প্রণালি দিয়ে যেতে হয়, তাহলে তাদের নিরাপদ চলাচলে সহায়তা করা সম্ভব কি না।

তিনি আরো জানান, ইরান ইতিবাচক সাড়া দিয়ে বিষয়টি বিবেচনা করার আশ্বাস দিয়েছে। একই সঙ্গে তারা জানতে চেয়েছে, কোন কোন জাহাজ এই পথ ব্যবহার করবে।

বিশ্বের মোট অপরিশোধিত তেল ও গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর গুরুত্বপূর্ণ এই নৌপথ কার্যত অচল হয়ে পড়ে। তবে ইরানের সম্মতি নিয়ে সীমিত পরিসরে কিছু তেলবাহী ট্যাংকার চলাচলের খবর পাওয়া যাচ্ছে।

সূত্র: আলজাজিরা।


এই বিভাগের আরো সংবাদ