• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

রোনানকে সুযোগ কম দিয়ে স্থানীয় ফুটবলারদের ‘স্বার্থপর’ খেলায় চিন্তিত ক্রীড়া প্রতিমন্ত্রী

ঢাকা অফিস
আপডেট: বুধবার, ২৫ মার্চ, ২০২৬

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে রোনান সুলিভানের অসাধারণ নৈপুণ্যে ২-০ গোলের জয় পেয়েছে বাংলাদেশ। তবে দলের এই বড় জয়ের দিনেও খেলোয়াড়দের মধ্যে মাঠের সমন্বয় ও মানসিকতার পরিবর্তন নিয়ে কড়া বার্তা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং সাবেক তারকা ফুটবলার আমিনুল হক। জয়ের নায়ক রোনানকে অভিনন্দন জানালেও দলের মধ্যে ‘কমিউনিকেশন গ্যাপ’ নিয়ে উষ্মা প্রকাশ করেছেন তিনি।

​ম্যাচে রোনান সুলিভান জোড়া গোল করে বাংলাদেশকে পূর্ণ ৩ পয়েন্ট এনে দিলেও প্রথমার্ধের চিত্র ছিল কিছুটা ভিন্ন। নাজমুল হুদা ফয়সাল ও মুরশেদ আলী বেশ কয়েকবার রোনানকে পাস দেওয়ার সুযোগ থাকলেও তা দেননি। রোনান চট করে বুঝে ফেলেছিলেন যে পাকিস্তানি ডিফেন্ডাররা ফয়সালের শুটিং অ্যাঙ্গেল ব্লক করে রাখছে, তাই তিনি দ্রুত পজিশন বদলে ফাঁকা স্পেসে চলে যান। কিন্তু সতীর্থরা তাঁকে বল না দিয়ে একক প্রচেষ্টায় গোল করতে গিয়ে সুযোগ নষ্ট করেন।

এই বিষয়টি নজরে আসতেই আমিনুল হক তাঁর ফেসবুক পেজে বলেন, ‘সাফ অনূর্ধ্ব–২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের উদ্বোধনী ম্যাচে জয়ের জন্য আমি ছেলেদের অভিনন্দন জানাই। তবে একজন সাবেক খেলোয়াড় এবং দেশের ক্রীড়াঙ্গনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসেবে আমি শুধু একটি বিষয় স্মরণ করিয়ে দিতে চাই যে, ফুটবলে সাফল্য ব্যক্তিগত নৈপুণ্যে নয়, বরং দল হিসেবে একে অপরের জন্য লড়াই করার মাধ্যমেই অর্জন করা সম্ভব।’

​রোনানকে ঘিরে দলের কৌশলের অভাব নিয়ে তিনি আরও যোগ করেন, ‘আমার মনে হয়েছে আজকের জয়ের নায়ক রোনানকে আরও সুযোগ করে দেওয়া যেত, কিন্তু সেখানে টিম কম্বিনেশন ও কমিউনিকেশনের কিছুটা অভাব স্পষ্ট দেখা গিয়েছে। মাঠে সবাইকে একে অপরের ওপর সমানভাবে আস্থা রেখে খেলতে হবে—সে স্থানীয় হোক, কিংবা বংশোদ্ভূত খেলোয়াড়। জন্মস্থান, বেড়ে ওঠা যেখানেই হোক না কেন, যারা দেশের জন্য লাল-সবুজের জার্সি গায়ে জড়ান তারা সকলেই বাংলাদেশি। যেকোনো খেলায় দেশের পতাকা ও দলের স্বার্থই যেন সকল ব্যক্তিগত লক্ষ্য অর্জনের উর্ধ্বে থাকে, এ চিন্তাধারা আমাদের আন্তর্জাতিক ফুটবলীয় সাফল্য অর্জনের জন্য অপরিহার্য।’

 


এই বিভাগের আরো সংবাদ