• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যস্থতা করছে পাকিস্তান: ইসহাক দার

ঢাকা অফিস
আপডেট: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসনে শান্তি আলোচনা নিয়ে অপ্রয়োজনীয় জল্পনা-কল্পনা চলছে গণমাধ্যমে। আসলে, পাকিস্তানের মাধ্যমে প্রেরিত বার্তায় পরোক্ষ আলোচনা চালাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সামাজিকমাধ্যম ‘এক্স’-এ নিজের ভেরিফায়েড প্রোফাইলে দেওয়া এক বার্তায় তিনি এ কথা বলেন।

ইসহাক দার বলেন, চলমান সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র ১৫ দফা পেশ করেছে, যা নিয়ে ইরান আলোচনা চালাচ্ছে। তাদের এই উদ্যোগে সমর্থন জানিয়েছে তুরস্ক ও মিশরসহ অন্যান্যরা।

তিনি আরও বলেন, পাকিস্তান শান্তি প্রতিষ্ঠায় সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি এই অঞ্চলে ও এর বাইরে স্থিতিশীলতা নিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে তারা।

এছাড়া সংলাপ ও কূটনীতিই এগিয়ে যাওয়ার একমাত্র পথ বলে মন্তব্য করেছেন তিনি।

 


এই বিভাগের আরো সংবাদ