• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

পাকিস্তানকে বিদায় করে বাংলাদেশকে নিয়ে সেমিতে ভারত

ঢাকা অফিস
আপডেট: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপে ‘বি’ গ্রুপের সমীকরণ নাটকীয়ভাবে বদলে দিয়েছে ভারতের জয়। পাকিস্তানের বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয় তুলে নিয়ে শুধু নিজেদের অবস্থানই শক্ত করেনি ভারত, বরং এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশকেও সেমিফাইনালে তুলে দিয়েছে। এই হারের ফলে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে পাকিস্তানের।

বাংলাদেশের জন্য সমীকরণটা ছিল সহজ, পাকিস্তান পয়েন্ট হারালেই সেমিফাইনাল নিশ্চিত। সেই সুযোগই এনে দেয় ভারত। ম্যাচজুড়ে আধিপত্য দেখিয়ে পাকিস্তানকে কোনো সুযোগ না দিয়ে তিন গোলের বড় জয় পায় ভারতীয় যুবারা। ফলে ‘বি’ গ্রুপ থেকে একসঙ্গে শেষ চারে জায়গা করে নেয় বাংলাদেশ ও ভারত।

এর আগে নিজেদের প্রথম ম্যাচেই পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে দারুণ সূচনা করেছিল বাংলাদেশ। সেই ম্যাচে অভিষেকেই জোড়া গোল করে নজর কাড়েন যুক্তরাষ্ট্রপ্রবাসী ফরোয়ার্ড রোনান সুলিভান। তার পারফরম্যান্সই মূলত বাংলাদেশকে এগিয়ে দেয় সেমিফাইনালের পথে। অন্যদিকে, টানা দুই ম্যাচ হেরে কোনো পয়েন্ট ছাড়াই বিদায় নিতে হয়েছে পাকিস্তানকে।

বর্তমানে ‘বি’ গ্রুপে এক ম্যাচ করে খেলে বাংলাদেশ ও ভারতের পয়েন্ট সমান ৩। গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণ হবে আগামী শনিবার বাংলাদেশ-ভারত মুখোমুখি লড়াইয়ের মাধ্যমে। এই ম্যাচটি শুধু গ্রুপ সেরা নির্ধারণই নয়, সেমিফাইনালের আগে দুই দলের শক্তিমত্তারও বড় পরীক্ষা হয়ে উঠবে।

সাত দলের এই টুর্নামেন্টে দুটি গ্রুপ থেকে শীর্ষ দুটি করে মোট চারটি দল সেমিফাইনালে খেলার সুযোগ পাবে। ইতোমধ্যে ‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে নেপাল। বাকি একটি স্থান নিয়ে লড়াই চলছে অন্য দলগুলোর মধ্যে।

টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৩ এপ্রিল। এখন দেখার বিষয়, গ্রুপপর্ব শেষে কোন দলগুলো শিরোপার লড়াইয়ে পৌঁছাতে পারে এবং কে শেষ পর্যন্ত সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের মুকুট জিতে নেয়।


এই বিভাগের আরো সংবাদ