• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

পদ্মায় বাসডুবির ঘটনায় তদন্ত কমিটি গঠন

ঢাকা অফিস
আপডেট: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুন থেকে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার মর্মান্তিক ঘটনায় ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে ঘটনার কারণ অনুসন্ধান করে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ এ তথ্য নিশ্চিত করেন।

মন্ত্রণালয়ের পরিবহন প্রশাসন শাখা থেকে জারি করা আদেশে অতিরিক্ত সচিব মো. মুহিদুল ইসলামকে তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটির সদস্য হিসেবে রাখা হয়েছে রাজবাড়ী জেলা প্রশাসনের একজন প্রতিনিধি, নৌপুলিশের একজন প্রতিনিধি, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর-এর একজন করে প্রতিনিধি।

আদেশে বলা হয়েছে, বুধবার (২৫ মার্চ) দৌলতদিয়া ঘাটে পন্টুন থেকে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনার প্রকৃত কারণ নির্ণয় এবং এ দুর্ঘটনার জন্য দায়ীদের চিহ্নিত করাই হবে কমিটির প্রধান দায়িত্ব। একইসঙ্গে দ্রুত সময়ের মধ্যে তদন্ত শেষ করে তিন কার্যদিবসের মধ্যেই প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

তদন্ত কার্যক্রমে প্রয়োজন হলে নতুন সদস্য কো-অপ্ট করার ক্ষমতাও কমিটিকে দেওয়া হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

এদিকে, দৌলতদিয়া ফেরিঘাটে সংঘটিত এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, যা দেশজুড়ে গভীর শোকের সৃষ্টি করেছে।


এই বিভাগের আরো সংবাদ