• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বালেন্দ্র শাহ

ঢাকা অফিস
আপডেট: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন র‍্যাপার থেকে রাজনীতিতে আসা বালেন্দ্র শাহ (৩৫)। তিনি দেশটির ৪৭তম প্রধানমন্ত্রী। প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল তাকে এ পদে নিয়োগ দেন।

আজ শুক্রবার রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে শাহের পরনে ছিল ট্রাউজার্স ও জ্যাকেট, মাথায় ঐতিহ্যবাহী নেপালি টুপি ও চোখে সানগ্লাস-যা তার স্বতন্ত্র স্টাইলের প্রতিফলন ঘটায়। অনুষ্ঠানে দেশি-বিদেশি কূটনীতিক ও উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তিনি এই মাসে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে রাষ্ট্রীয় স্বাধীনতা পার্টির (আরএসপি) প্রার্থী হিসেবে  বিজয় লাভ করেছেন।

শাহের উত্থান নেপাল রাজনীতিতে পরিবর্তনের প্রতীক হিসেবে দেখা হচ্ছে। দুর্নীতি,স্বজনপ্রীতি এবং প্রথাগত এলিট শাসনের বিরুদ্ধে মানুষের ক্রোধ তাঁর জনপ্রিয়তার মূল কারণ।

শুক্রবার (২৭ মার্চ) শপথ নেওয়ার আগে তিনি দেশটির ভবিষ্যতকে কেন্দ্র করে আশাব্যঞ্জক একটি গান প্রকাশ করেন, যা কয়েক ঘণ্টার মধ্যে দুই মিলিয়নের বেশি ভিউ পেয়েছে।

২০০৯ সালে কাঠমান্ডুতে জন্ম নেওয়া শাহ প্রাথমিকভাবে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা শেষ করেন এবং পরে দক্ষিণ ভারতের কর্নাটকেও শিক্ষাজীবন সম্পন্ন করেন।

২০১৩ সালে জনপ্রিয় র‌্যাপ ব্যাটলে জয়ী হয়ে তিনি আলোচনায় আসেন। তাঁর জনপ্রিয় গান ‘বালিদান’ দুর্নীতি ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে সমালোচনামূলক বার্তা বহন করে।

শাহ ২০২২ সালে কাঠমান্ডুর মেয়র নির্বাচনে স্বাধীন প্রার্থী হিসেবে ভূমিধস বিজয় লাভ করেন। মেয়রের পদে থাকাকালীন তিনি শহর পরিচ্ছন্নতা, ঐতিহ্য সংরক্ষণ এবং দুর্নীতি দমনসহ নানা উদ্যোগ নিয়েছিলেন। এছাড়া অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে তাঁর পদক্ষেপ কিছু সমালোচনার মধ্যেও কার্যকর প্রভাব ফেলেছিল।


এই বিভাগের আরো সংবাদ