• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

স্বাধীনতা দিবস বীচ কাবাডির পুরুষ ও নারী উভয় বিভাগে লাল দল চ্যাম্পিয়ন

ঢাকা অফিস
আপডেট: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ বীচ কাবাডি প্রীতি ম্যাচে দাপট দেখিয়েছে ‘লাল দল’। পুরুষ ও নারী উভয় বিভাগেই তারা সবুজ দলকে হারিয়ে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেছে।

আজ রাজধানীর পল্টন ময়দানের কৃত্রিম বালুর মাঠে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় এই রোমাঞ্চকর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

পুরুষ বিভাগের ম্যাচে প্রথমার্ধে লাল দল ২৫-৯ পয়েন্টের বড় ব্যবধানে এগিয়ে থেকে আধিপত্য বিস্তার করে। তবে বিরতির পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় সবুজ দল। লড়াই জমিয়ে তুললেও শেষ পর্যন্ত ৩৬-৩৪ পয়েন্টের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে লাল দল।

নারী বিভাগের ম্যাচটি ছিল নাটকীয়তায় ভরপুর। প্রথমার্ধে লাল দল ২৬-১৮ পয়েন্টে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে সবুজ দল মরণপণ লড়াই শুরু করে। ম্যাচের শেষ মুহূর্তে লাল দলের একটি ভুলে সবুজ দল ২ পয়েন্ট অর্জন করলে স্কোর দাঁড়ায় ৩৪-৩৪। ম্যাচ টাই হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৩৯-৩৬ পয়েন্টে সবুজ দলকে হারিয়ে উল্লাসে মেতে ওঠে লাল দলের মেয়েরা।

বীচ কাবাডি প্রীতি ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত আইজিপি এবং বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি মোঃ আলী হোসেন ফকির।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘কাবাডি আমাদের মাটির খেলা, আমাদের প্রাণের খেলা। স্বাধীনতা দিবসের এই পুণ্যলগ্নে বালুকাময় মাঠে খেলোয়াড়দের এই লড়াই আমাদের অদম্য সাহসের কথা মনে করিয়ে দেয়। আজকের এই প্রীতি ম্যাচ সফলভাবে আয়োজনের সাথে সংশ্লিষ্ঠ কর্মকর্তাদের জানাই আন্তরিক ধন্যবাদ।’

অনুষ্ঠানে জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) মোহাম্মদ আমিনুল এহসান, কাবাডি ফেডারেশনের সহ-সভাপতি আইজিপি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোঃ মোতাহের হোসেন, ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ, ফেডারেশনের যুগ্ম সম্পাদক পুলিশের ডিআইজি ইসরাইল হাওলাদার, যুগ্ম সম্পাদক আব্দুল হক ছাড়ায় অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আগামী ২২ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত চীনের হাইনান প্রদেশের সানিয়া শহরে অনুষ্ঠিতব্য ‘ষষ্ঠ এশিয়ান বীচ গেমসে’ বাংলাদেশের পুরুষ ও নারী- উভয় কাবাডি দলই অংশগ্রহণ করবে। আজকের এই প্রীতি ম্যাচ সেই বড় আসরের প্রস্তুতির একটি অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।


এই বিভাগের আরো সংবাদ