• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

ট্রাম্পের হাস্যকর কার্যকলাপে হরমুজ প্রণালি খোলা হবে না: ইরান

ঢাকা অফিস
আপডেট: বুধবার, ১ এপ্রিল, ২০২৬

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মার্কিন প্রেসিডেন্টের কর্মকাণ্ডকে ‘হাস্যকর কার্যকলাপ’ হিসেবে অভিহিত করে আইআরজিসি জানিয়েছে, এ গুরুত্বপূর্ণ নৌপথ কোনোভাবেই ইরানের শত্রুদের জন্য উন্মুক্ত করা হবে না।
আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, হরমুজ প্রণালির ওপর বর্তমানে তাদের দৃঢ় ও দাপুটে নিয়ন্ত্রণে রয়েছে। আইআরজিসি এ হুঁশিয়ারির কিছুক্ষণ আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক চাঞ্চল্যকর দাবি উত্থাপন করেছেন। ট্রাম্প জানিয়েছেন, ইরানের রাষ্ট্রপতি তার কাছে যুদ্ধবিরতির জন্য অনুরোধ জানিয়েছেন। তবে এ প্রস্তাব বিবেচনার ক্ষেত্রে ট্রাম্প একটি শর্ত জুড়ে দিয়েছেন। তিনি বলেছেন, হরমুজ প্রণালি যখন পুরোপুরি ‘উন্মুক্ত, বাধামুক্ত ও নিরাপদ” হবে, কেবল তখনই তিনি যুদ্ধবিরতির বিষয়টি নিয়ে ভাববেন।
এ গুরুত্বপূর্ণ জলপথটি নিয়ে দুই দেশের এমন বিপরীতমুখী অবস্থানে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন অস্থিরতা তৈরি হয়েছে। একদিকে ইরান যেখানে নিজেদের সার্বভৌমত্ব ও সামরিক কর্তৃত্ব বজায় রাখার অঙ্গীকার করছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র প্রণালিকে ব্যবহার করে তেহরানের ওপর কূটনৈতিক চাপ সৃষ্টির চেষ্টা চালাচ্ছে।
তথ্যসূত্র: আলজাজিরা


এই বিভাগের আরো সংবাদ