• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, জানাজা কাল সকাল ১০টায় মুক্তাগাছায় ৩ টন সার জব্দ, ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা সমাজ ও মানবিক উন্নয়নে নীরবে কাজ করে যাচ্ছেন মুক্তাগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল হাসান জনি মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নে সাঈদুজ্জামান সাঈদের মানবিক উদ্যোগে রাস্তা সংস্কার কাজী নাসির মামুনের জন্মদিনে ময়মনসিংহে কবিতা ও দর্শনের আসর সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো জমি নিয়ে বিরোধের জেরে ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মুক্তাগাছায় বর্ণাঢ্য র‌্যালী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী: দলের আদর্শ, অর্জন ও ভবিষ্যৎ নিয়ে সাগর
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের মেইল ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে।

পছন্দমতো গান তৈরি করতে পারবেন নিজের স্মার্টফোনেই

ঢাকা অফিস
আপডেট: বুধবার, ১ এপ্রিল, ২০২৬

কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার দিন দিন নতুন নতুন সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে। এবার সেই ধারাবাহিকতায় গুগল তাদের এআই চ্যাটবট গুগল জেমিনিতে যুক্ত করেছে মিউজিক তৈরির শক্তিশালী একটি নতুন ফিচার। এর ফলে ব্যবহারকারীরা এখন খুব সহজেই স্মার্টফোন বা কম্পিউটার ব্যবহার করে নিজের পছন্দ অনুযায়ী গান তৈরি করতে পারবেন।
গুগলের নতুন আপডেটে যুক্ত হয়েছে লিরিয়া ৩ প্রো নামের উন্নত এআই মডেল। আগে এই প্ল্যাটফর্মে তৈরি করা অডিও ক্লিপ সাধারণত ৩০ সেকেন্ডের মধ্যেই সীমাবদ্ধ থাকত। কিন্তু নতুন আপডেটের ফলে এখন ব্যবহারকারীরা সর্বোচ্চ প্রায় তিন মিনিট দীর্ঘ মিউজিক তৈরি করতে পারবেন। এতে গান আরও পূর্ণাঙ্গ এবং শ্রুতিমধুর হয়ে উঠবে।
গুগলের দাবি, এই নতুন মডেল ব্যবহার করে গান তৈরির প্রক্রিয়া আরও স্বাভাবিক ও পেশাদার মানের হয়েছে। ব্যবহারকারীরা চাইলে গানের আলাদা অংশ যেমন ইন্ট্রো, ভার্স, কোরাস কিংবা ব্রিজ আলাদাভাবে নির্দেশ দিয়ে তৈরি করতে পারবেন। ফলে তৈরি হওয়া গান অনেকটাই বাস্তব মিউজিক কম্পোজিশনের মতো শোনাবে।
এই সুবিধা কেবল বিনোদনের জন্যই নয়, নানা কাজে ব্যবহার করা যেতে পারে। যেমন পড়াশোনার সময় শোনার জন্য দীর্ঘ ইনস্ট্রুমেন্টাল সুর তৈরি করা, ইউটিউব বা সোশ্যাল মিডিয়ার ভিডিওর জন্য আলাদা সাউন্ডট্র্যাক বানানো কিংবা ছোট ব্যবসার প্রচারের জন্য জিঙ্গল তৈরি করা সবই করা যাবে সহজেই।
গুগল জানিয়েছে, নতুন এই মিউজিক প্রযুক্তি আরও কয়েকটি প্ল্যাটফর্মেও যুক্ত করা হচ্ছে। এর মধ্যে রয়েছে গুগল ভিডস, ভার্টেক্স এআই, এআই স্টুডিও এবং প্রোডিউসারএআই। ফলে কনটেন্ট নির্মাতা বা ডেভেলপাররা বিভিন্ন প্ল্যাটফর্মেই এই প্রযুক্তির সুবিধা ব্যবহার করতে পারবেন।
গুগল আরও জানায়, এই মডেল তৈরির সময় তারা মিউজিক ইন্ডাস্ট্রির সঙ্গে যৌথভাবে কাজ করেছে। ইতিমধ্যেই গ্র্যামি জয়ী প্রযোজক ইয়াং স্পিলবার্গ এবং জনপ্রিয় ডিজে ফ্রাঁসোয়া কে এই প্রযুক্তি ব্যবহার করে পরীক্ষা করেছেন।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এআই দিয়ে গান তৈরির ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। বিশেষ করে ইউটিউবার, কনটেন্ট ক্রিয়েটর এবং ছোট ব্যবসার জন্য এটি ভবিষ্যতে অনেক নতুন সুযোগ তৈরি করতে পারে।


এই বিভাগের আরো সংবাদ